চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সঙ্গে খেলতে পেরে গর্বিত মুশফিক

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:০৬ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাসের একমাত্র খেলোয়াড়, যিনি একই সঙ্গে তিন ধরনের ক্রিকেটে সেরা অলরাউন্ডার হয়েছেন। সব টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে আছে ইনিংসে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। এমন একজন সাকিবের সঙ্গে খেলতে পেরে মুশফিক নিজেকে গর্বিত মনে করেন। দ্বিতীয় টেস্টের সংবাদ সম্মেলনের আগে সতীর্থকে নিয়ে অকপটে বের করেছেন এমন বিনয় বাক্য।

‘সে গত ১০ বছর ধরে যেভাবে বাংলাদেশ ক্রিকেটের জন্য পারফর্ম করে যাচ্ছে তা সত্যিই দারুণ। শুধু বাংলাদেশ না, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব। সে আমাদের জন্য অনুপ্রেরণাদায়ী। তরুণরা তার কাছ থেকে শিখছে। একসঙ্গে খেলতে পেরে আমি গর্বিত।’ বলেন মুশফিক।

ব্যাট হাতে প্রথম টেস্টে দুর্দান্ত ছিলেন টাইগার ওপেনার তামিম ইকবালও। মিরপুরের স্পিন দুর্গে সংগ্রাম করে খেলেছেন ৭১ ও ৭৮ রানের দুর্দান্ত দুটি ইনিংস। সাকিব প্রসঙ্গে কথা বলতে গিয়ে তামিমের অবদানের কথাও বলেছেন মুশফিক।

‘তামিম-সাকিব আমাদের দলে বড় একটা ভূমিকা পালন করে থাকে, সেটা আপনারাও জানেন। তামিম যখন একটা শুরু এনে দেয় তারপর আমাদের জন্য অন্যরকম একটা পরিস্থিতি হয়ে যায়।’

বাংলাদেশ দলকে আরও ভাল অবস্থানে নিতে শুধু সাকিব-তামিম না; সবার কাছ থেকে পারফরম্যান্স চান মুশফিক, ‘সবাই প্রত্যাশা করে ওরা (সাকিব-তামিম) খুব ভালো করবে। ওরা ভালো করবে এটা তো স্বাভাবিক। আমরা যারা সহায়কের ভূমিকায় আছি তারাও এগিয়ে এলে ওরা আরও ফ্রি মাইন্ডে খেলতে পারবে। প্রত্যেক ম্যাচে ওরা এত ভালো পারফরম্যান্স নাও করতে পারে, গত দুই-আড়াই বছর ধরে আমাদের অন্য যারা পারফর্ম করছে তাদের তিন-চারজন যদি এগিয়ে আসে তাহলে আপনারা জানেন, আমাদের দল আরও কতটা শক্তিশালী হতে পারে। সাকিব যা করছে তা অসাধারণ। অধিনায়ক হিসেবে আমি চাইবো ও যেন এটা ধরে রাখে। তামিম আর সাকিব যেভাবে পারফরম্যান্স করছে তাতে শুধু বাংলাদেশে নয় আমার মনে হয় বিশ্ব ক্রিকেটে এই সময়ে তারা সবচেয়ে ধারাবাহিক পারফরমার।’

ছবি: সাকিব উল ইসলাম।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নাদাল-ফেদেরার রোমাঞ্চের অপেক্ষা

পরবর্তী

এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে: ওবায়দুল কাদের

পরবর্তী

এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে: ওবায়দুল কাদের

মাশরাফী বিন মোর্ত্তজা

উন্নয়নের জন্য নড়াইলবাসীকে পাশে চাইলেন মাশরাফী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT