চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই মৃত্যুর দায় কে নেবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০১ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

গতরাতে প্রিয় নাতনি শেহরীন মাহমুদ সাদিয়ার মরদেহ পাওয়ার পর থেকেই বুক চাপড়ে ক্রমাগত বিলাপ করে যাচ্ছেন সত্তরোর্ধ্ব হাজী জামাল। কোনো কিছুতেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না। তার কণ্ঠে শুধুই নাতনিকে না বাঁচাতে পারার আফসোস। অনুশোচনায় বারবার কেঁদে উঠছেন তিনি। তারই হাত ধরে হাঁটতে থাকা আদরের মানুষটিকে শেষ পর্যন্ত খুঁজে পেলেন, তবে প্রাণহীন শরীরে।

সাদিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মেধাবী ছাত্রী। চশমা কিনে গতকাল রাতে নানা এবং মামাকে নিয়ে বাসায় ফিরছিলেন। কিন্তু পা পিছলে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার একটি নালায় পড়ে যান। কয়েকঘণ্টা চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বৃদ্ধ হাজী জামাল হয়তো অনুশোচনায় এই মৃত্যুতে নিজেকে দায়ী করছেন। হয়তো ভাবছেন, সাদিয়াকে বাঁচানোর দায়িত্ব ছিল তারই। কিন্তু প্রকৃতই কি তাই? অনেকের প্রশ্ন এই মৃত্যুতে আসলে দায়ী কে? চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)? নাকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ)? অথবা অন্য কোনো সংস্থার?

Banglabid

আমরা জানি, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যা, বছরের পর বছর ধরে চলা সমাধানহীন এক সমস্যা। এর জন্য বহু নেতা বহুবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কেউই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেননি। বরং অন্যের ওপর দায় চাপিয়ে নিজেকে নির্দোষ রাখার অপচেষ্টা করেছেন। এর মধ্যে আবার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধারাবাহিক সমন্বয়হীনতায় একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। যার সর্বশেষ উদাহরণ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ।

মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বাস্তবায়ন করছে সিডিএ। আর সেই কাজ করতে গিয়ে বহু স্থানে নালার ওপর থাকা রেলিং, স্ল্যাবও এবং অন্যসব নিরাপত্তা বেস্টনি ভেঙে ফেলা হয়েছে। যে কারণে সেই স্থানগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যার নির্মম বলি সাদিয়ার মতো মেধাবীরা। অথচ মানুষের চলাচলের সেই পথ নিরাপদ রাখা যেত। কিন্তু তারা নিরাপত্তার দিকটি উপেক্ষা করে গেছেন।

শুধু সাদিয়া কেন? গতমাসেই মুরাদপুর এলাকার চশমাখালে তলিয়ে যাওয়া সবজিবিক্রেতা ছালেহ আহমেদ (৫০) আজও খুঁজে পাওয়া যায়নি। তার আগে গত ৩০ জুন মেয়র গলিতে ওই খালে পড়ে মারা যায় এক সিএনজি চালক এবং এক যাত্রী। একের পর এক এমন করুণ মৃত্যুতেও কোনো কর্তপক্ষেরই টনক নড়েনি। প্রথম ঘটনার পর সাবধান হলে মৃত্যুর তালিকা দীর্ঘ হতো না।

Reneta

আমরা মনে করি, সাদিয়া-সহ অন্য যারা খালে পড়ে মারা গেছেন, সেসব মৃত্যু কোনো না কোনো কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলারই ফল। যে সেই হোক না কেন- এই দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগ্রাবাদচট্টগ্রামচট্টগ্রাম সিটি করপোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রেলওয়ের সিগনালের সংযোগ বিচ্ছিন্ন, দুর্ঘটনার শঙ্কা

পরবর্তী

ভক্তদের বিয়ের প্রস্তাবে যা বলেছেন তারা

পরবর্তী

ভক্তদের বিয়ের প্রস্তাবে যা বলেছেন তারা

ই-কমার্স থেকে অর্থপাচার: বিএফআইইউ'র পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

সর্বশেষ

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬

ইএসপিএনের প্রতিষ্ঠাতা বিল রাসমুসেন মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT