চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ফরম্যাট ভালো লেগেছে মাশরাফীর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:৪৬ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

লন্ডন থেকে: র‌্যাঙ্কিংয়ের সেরা দশ দল বিশ্বকাপে একে অপরের মুখোমুখি একবার করে। সবার সঙ্গে সবার খেলার, এই ফরম্যাট ভালোই লেগেছে মাশরাফী বিন মোর্ত্তজার।

শুক্রবার শেষ হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপ। বড় মঞ্চে নিজের বিদায়ী ম্যাচ খেলার পর চলতি আসরের ফরম্যাট নিয়ে অধিনায়কের কাছে জানতে চাওয়া হয় মূল্যায়ন।

‘এই ফরম্যাট আমার ভালোই লেগেছে। কারণ প্রতিটি দলই একে অন্যের মুখোমুখি হয়েছে।

Banglabid

‘আপনি যদি টুর্নামেন্টের কথা জিজ্ঞেস করেন যে কতটা রোমাঞ্চকর ছিল, তাহলে বলবো অবশ্যই এটি দারুণ রোমাঞ্চকর ছিল। একে অপরের বিপক্ষে খেলা, শক্তিমত্তা সম্পর্কে জানা, দুর্বলতা সম্পর্কে জানা এবং কিভাবে আমরা আমাদের খেলায় উন্নতি আনতে পারবো, সামনে এগিয়ে যেতে পারবো এগুলো দেখা। টুর্নামেন্টটি আসলেই রোমাঞ্চকর ছিল। শুভকামনা যারা সেমিতে যাচ্ছে। আশা করি তিনটি সেরা ম্যাচ সামনে আসছে।’

‘আরেকটি ব্যাপার হল, কিছু মানুষ হয়ত আমার কথায় খুশি হতে পারবে না, আমি তাদের জন্য দুঃখিত যারা বিশ্বকাপে তাদের দেশের জন্য অবদান রাখতে পারেনি। যারা বিশ্বকাপে খেলতে পারেনি তাদের জন্য আমি দুঃখিত।’ আসর শেষ করে অধিনায়কের মনের ভাষা মুখে এসেছে এভাবেই।

২০১৫ আসরে গ্রুপপর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। এবার কোয়ার্টার ফাইনালই নেই। প্রাথমিক পর্বে সেরা চার দল অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড খেলবে সেমিফাইনালে। র‌্যাঙ্কিংয়ের সাত নম্বর দল বাংলাদেশ সাতে থেকেই শেষ করেছে বিশ্বকাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশমাশরাফী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অবশেষে ৩৮ বিলিয়নে বিবাহ বিচ্ছেদে রফা

পরবর্তী

‘পাসওয়ার্ড’ পুরোপুরি নয়, আংশিক নকল: পরিচালক-প্রযোজককে সতর্ক বার্তা

পরবর্তী

‘পাসওয়ার্ড’ পুরোপুরি নয়, আংশিক নকল: পরিচালক-প্রযোজককে সতর্ক বার্তা

মালালার সঙ্গে ছবি তুলে বিড়ম্বনার শিকার কুইবেকের শিক্ষামন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের যে পদ্ধতিতে রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ২০, ২০২৬

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT