চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ওয়েস্ট ইন্ডিজকে থামাবে কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৯ অপরাহ্ণ ২৮, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

এবারের বিশ্বকাপে অন্যতম শক্তিশালী বোলিং লাইনআপ নিউজিল্যান্ডের। আগের ম্যাচে ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপকে গুঁড়িয়ে দিয়ে ট্রেন্ট বোল্ট-লোকি ফার্গুসনরা ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, ব্যাটসম্যানদের বিশ্বকাপে আলো ছড়াতে প্রস্তুত কিউই বোলিং লাইনআপ। কিন্তু শেষ প্রস্তুতি ম্যাচে এসে হিসেবটা পাল্টে দিলো ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বোলারদের রীতিমত তুলোধুনো করলেন শাই হোপ, আন্দ্রে রাসেলরা!

ব্রিস্টলে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরি পেয়েছেন ফর্মে থাকা ব্যাটসম্যান শাই হোপ। ২৫ বলে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আন্দ্রে রাসেল।

আইপিএলে ব্যস্ত থাকায় আয়ারল্যান্ড-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে বিশ্বকাপ স্কোয়াডের সাত খেলোয়াড়কে বাইরে রেখেই খেলতে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজে রানের কমতি না থাকলেও অভিজ্ঞতার খামতি কিছুটা ছিলই। বাংলাদেশের বিপক্ষে শেষপর্যন্ত শিরোপাও খুইয়েছে ক্যারিবীয়রা।

Banglabid

ক্রিস গেইল-এভিন লুইস, আন্দ্রে রাসেলরা দলে ফিরতেই বিশ্বকাপের আগে পুরো পাল্টে গেছে ওয়েস্ট ইন্ডিজের চেহারা। ত্রিদেশীয় সিরিজে ওপেনিং করা হোপ নেমে গেছেন তিনে। ব্যাটিংয়ে শুরু করেছেন গেইল ও লুইস। নেমেই দুজনে সমানতালে চালিয়েছেন ব্যাট।

উদ্বোধনী জুটিতে ৪৪ বলে ৫৯ রান তোলে উইন্ডিজ। প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ২২ বলে ৩৬ রান করে গেছেন গেইল। তার সঙ্গী লুইস করেছেন ৫৪ বলে ৫০ রান।

তৃতীয় ব্যাটসম্যান হিসেবে নেমে ক্যারিবীয়দের ইনিংসকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন শাই হোপ। ত্রিদেশীয় সিরিজে দুটি করে শতক-অর্ধশতকের দেখা পাওয়া ব্যাটসম্যান এ ম্যাচে খেলেছেন ৮৬ বলে ১০১ রানের জ্বলজ্বলে এক ইনিংস। ৯ চারের সঙ্গে ৪ বার বলকে উড়িয়ে পাঠিয়েছেন মাঠের বাইরে।

Reneta

হোপের গড়া ইনিংসে শেষ তুলির আঁচড় দিয়েছেন রাসেল। ৩ ছক্কার সঙ্গে তার ইনিংসে চারের মার ছিল ৭টি। অধিনায়ক জেসন হোল্ডার করেছেন ৩২ বলে ৪৭ রান।

কিউই বোলারদের সবাই ছিলেন কম-বেশি খরুচে। বোল্ট ৯.২ ওভার বল করে ৫০ রান খরচায় পেয়েছেন ৪ উইকেট। ম্যাট হেনরি ১০৭ রান খরচ করেছেন ৯ ওভারে। উইকেট নিয়েছেন ২টি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন বৃদ্ধিতে বেড়েছে অর্থপাচারের ঝুঁকি

পরবর্তী

উদ্বোধনীতে স্টেইনকে পাচ্ছে না প্রোটিয়ারা

পরবর্তী

উদ্বোধনীতে স্টেইনকে পাচ্ছে না প্রোটিয়ারা

হঠাৎ ছন্দপতন

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT