চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঋতুপর্ণা উপস্থিত থাকবেন, কিন্তু আমার ছবির নায়িকা পূর্ণিমা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৪ অপরাহ্ণ ২১, জুলাই ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি দুই সিনেমার ঘোষণা দিয়ে এই মুহূর্তে ঢাকাই সিনেমায় আলোচনায় নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামুল। প্রথমে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে একটি ছবি নির্মাণের ঘোষণা, এর পর পরই ‘জ্যাম’ নামে আরো একটি ছবির ঘোষণা দিয়েছেন তিনি। ‘গাঙচিল’-এ নায়ক হিসেবে ফেরদৌস এবং ‘জ্যাম’-এ নায়িকা হিসেবে পূর্ণিমার কথা শোনা গেলেও এবার শোনা যাচ্ছে তার ছবির আরেক নায়িকা কলকাতার ঋতুপর্ণা সেনের কথা!

সেতুমন্ত্রীর লেখা উপন্যাস ‘গাঙচিল’কে সিনেমায় দেখানোর পাশাপাশি সম্প্রতি নির্মাতা নেয়ামুল আরো একটি ছবির ঘোষণা দিলেন। ছবির নাম ‘জ্যাম’। ছবিতে নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এই ছবিতে তাকে নৃত্যশিল্পী হিসেবে দেখা যাবে। তবে সবচেয়ে চমকপ্রদ খবর হচ্ছে, নেয়ামুলের ‘জ্যাম’ দিয়ে ফের প্রযোজনায় ফিরছে চিত্রনায়ক মান্নার গড়া প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি ফিল্মস।

প্রয়াত সাংবাদিক আহমেদ জামান চৌধুরীর গল্প থেকে ‘জ্যাম’-এর চিত্রনাট্য ও সংলাপ তৈরি করছেন পান্থ শাহরিয়ার। ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে ছবিটি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন নেয়ামুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আর এই অনুষ্ঠানেই অতিথি হিসেবে থাকবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন। তাহলে কী ‘গাঙচিল’ কিংবা ‘জ্যাম’-এ নায়িকা হিসেবে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে?

এমন প্রশ্নে নির্মাতা চ্যানেল আই অনলাইনকে বলেন, ঋতুপর্ণা ২২ তারিখে ঢাকায় আসবেন চ্যানেল আইয়ের একটি নাচের প্রোগ্রামে। আমার সিনেমার মহরত যেহেতু ২৩ তারিখে এবং ঋতুপর্ণাও যেহেতু সেসময় ঢাকায় থাকবেন তাই চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক সাগর ভাইয়ের(ফরিদুর রেজা সাগর) কাছে অনুমতি নিয়ে ঋতুপর্ণাকেও মহরত অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমার কোনো সিনেমার নায়িকা হিসেবে নয়, অতিথি হিসেবে এদিন মহরতে উপস্থিত থাকবেন।

‘জ্যাম’-এর নায়িকা পূর্ণিমা, এই ছবিতে নায়ক কে? কিংবা ‘গাঙচিল’-এ নায়ক হিসেবে ফেরদৌস চূড়ান্ত হলেও নায়িকা কে তা জানায় নি নির্মাতা। তাহলে কি ঋতুপর্ণা কোনো ছবিতে অভিনয় করতে যাচ্ছেন? -এমন প্রশ্নের উত্তর দিতে নারাজ নেয়ামুল। জানালেন, ২৩ তারিখে মহরত অনুষ্ঠানে এলেই সবকিছু জানতে পারবেন।

ট্যাগ: ঋতুপর্ণা সেনওবায়দুল কাদেরগাঙচিলজ্যামপূর্ণিমাফেরদৌসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরফান পাঠান কি হারিয়ে গেলেন?

পরবর্তী

ভাড়াটিয়ার মামলায় হেনস্থার শিকার রণবীর

পরবর্তী

ভাড়াটিয়ার মামলায় হেনস্থার শিকার রণবীর

২০১৯ সালে আসছে ভাঁজ করা স্মার্টফোন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT