২০১৯ সালেই ভাঁজ করা স্মার্টফোন বাজারে ছাড়তে যাচ্ছে স্যামসাং। উইনার কোডনেম ব্যবহার করে ওই ফোনটি তৈরি করা হচ্ছে। এতে থাকতে পারে ৭ ইঞ্চি মাপের ট্যাবলেটের মতো স্ক্রিন। ওয়াল স্ট্রিট জার্নালএর এক প্রতিবেদনে বলা হয় স্যামসাং তাদের এই ভাঁজ করা স্মার্টফোন বাজারে ছাড়লে নতুন পণ্য বিভাগ চালু হবে। ফোনটির দাম হতে পারে ১ হাজার ৮৫০ মার্কিন ডলার।







