চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উল্টো ফাঁসছেন নেইমারকে ফাঁসানো সেই মডেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ১১, সেপ্টেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

ধর্ষণের মামলা থেকে মুক্তি পেয়ে আগেই স্বস্তি মিলেছে নেইমারের। কিন্তু অস্বস্তিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বিরুদ্ধে অভিযোগকারী তরুণী নাহিলা ত্রিনিদাদে। উদ্দেশ্যমূলক প্রতারণার অভিযোগে উল্টো এই মডেলের বিপক্ষে ব্যবস্থা নিতে চলছে সাও পাওলো পুলিশ।

পুলিশ বলছে, সাবেক প্রেমিক এস্তিভেন আলভেসকে নিয়ে মানুষকে ঠকানো ও প্রতারণা করতেন নাহিলা ত্রিনিদাদে। তার সাবেক প্রেমিক মানুষের গোপন দৃশ্য ধারণ করে তা দিয়ে প্রতারণা করতেন। পরে ছেড়ে দিতেন অনলাইনেও। এখন তার বিরুদ্ধে জোচ্চুরি, অপবাদমূলক নিন্দা ও চাঁদাবাজির মামলা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

চলতি বছরের মে’তে নেইমারের বিপক্ষে ধর্ষণের অভিযোগ আনেন নাহিলা। কিন্তু প্যারিসের ওই ঘটনার পর্যাপ্ত প্রমাণের অভাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে অভিযোগ থেকে মুক্তি দেয় আদালত।

অভিযোগ থেকে মুক্তি পেলেও ক্লাব ফুটবল নিয়ে বেশ অশান্তিতেই আছেন নেইমার। অনেক দেনদরবার করেও ফেরা হয়নি পুরনো ক্লাব বার্সেলোনাতে। আগামী শীতকালীন দলবদলেও ফেরা হবে কিনা সেটাও নিশ্চিত নয়।

তবে ২৭ বছর বয়সী তারকাকে সুখবর দিচ্ছেন তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র। তার দাবি, পিএসজির সঙ্গে বার্সার আলোচনা একদমই শেষ হয়ে যায়নি।

এডেনবার্গ স্পোর্টস কনফারেন্সে ছেলের বিষয়ে বলতে গিয়ে নেইমার সিনিয়র বলেছেন, ‘একজন ব্রাজিলিয়ান যেখানে গিয়ে শান্তি পায় সেখানেই যায়। সে (নেইমার) বার্সাতেই সুখী ছিল। যখন তার বন্ধুরা বলে সে ফিরতে চায় কিনা, তখন ও খুব কষ্ট পায়।’

মূলত পিএসজির দাবির সঙ্গেই পেরে উঠেনি বার্সা। স্প্যানিশ ক্লাবটির এক হালি প্রস্তাবে প্যারিসের জায়ান্টরা রাজী না হওয়ায় বেশ হতাশ নেইমারের বাবা, ‘একজন এজেন্ট হিসেবে আপনি খুব কষ্ট পাবেন, যখন দেখবেন কোনো উপায়েই একজন খেলোয়াড়কে দলবদল করানো যাচ্ছে না।’

‘পিএসজিতে কোনো রিলিজ ক্লজ নেই। আর এই বিষয়টাই পরিস্থিতি ঘোলাটে করে রেখেছে। আমরা মতৈক্যে আসার চেষ্টা করছি। নেইমারকে সর্বোচ্চটুকু দেয়ার চেষ্টাই করছি আমরা।’

ট্যাগ: নেইমারলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বাণিজ্য বাধা কাটলে সিআইএসভুক্ত দেশে রপ্তানি বাড়বে’

পরবর্তী

দানবরূপী কিছু চালকদের রুখতেই হবে: হাছান মাহমুদ

পরবর্তী

দানবরূপী কিছু চালকদের রুখতেই হবে: হাছান মাহমুদ

বিপিএলে ‘ব্যবসা’ করতে দেবে না বিসিবি

সর্বশেষ

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬

ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

আগস্ট ২৫, ২০২৬

হাওরে পতিত জমিতে আউশ, বাড়ছে সম্ভাবনা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT