চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের বাসভবনে হামলার কারণ শীঘ্রই জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫০ অপরাহ্ণ ০২, মে ২০১৮
বাংলাদেশ
A A

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলার কারণ শীঘ্রই জানানো হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন,‘আটক হওয়া কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নয়। এরা কেন এসেছিলো, আরও কয়েকদিন পর সেই কারণ আমরা পরিষ্কারভাবে বলবো।’

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত কৃষিবিদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ঢাবি উপাচার্য ভবনে হামলার ঘটনাকে লজ্জাজনক মন্তব্য করে আসাদুজ্জামান খাঁন বলেন: একজন উপাচার্যের বাসায় আগুন ধরাবে, লুটতরাজ করবে তাকে নাজেহাল করবে ছাত্ররা! এটা ভাবতেও লজ্জা লাগে।

Banglabid

‘‘সেদিন রাত পৌনে ১টায় শিক্ষক সমিতির সভাপতি আমাকে ফোন করে ভিসিকে বাঁচাতে ফোর্স পাঠাতে বলেছিলেন। ভিসির বাসভবনের সামনে যে ফোর্স থাকে তারা সংখ্যায় কম থাকায় তারা হামলা ঠেকাতে পারেনি।’’

তিনি আরও বলেন: সেদিনের হামলার দৃশ্য ক্যামেরাবন্দি আছে, সাংবাদিক ভাইদের কাছে ভিডিও ফুটেজ রয়েছে। সেসব সহ আমাদের কাছে যা আছে তা দেখে আমরা হামলাকারীদের সনাক্ত করছি, গ্রেপ্তার শুরু করেছি। চুরিকৃত মালামাল কিছু উদ্ধার হয়েছে। সুনিশ্চিত হয়েই আমরা হামলাকারীদের গ্রেপ্তার করবো।  অবশ্যই কাউকে ছাড় দেবো না। সনাক্ত করার আগে আমরা কাউকে ধরছি না, সনাক্ত করেই আমরা ধরবো।

কৃষিবিদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন। এর আগে কয়েকজন মুক্তিযোদ্ধার যুদ্ধকালীন স্মৃতিচারণ এবং বর্তমান সময়ে তাদের আশা-হতাশার কথা শোনেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া আসাদুজ্জামান খাঁন কামাল।

Reneta

এসময় মুক্তিযোদ্ধারা ভুয়া মুক্তিযোদ্ধা বানানো এবং কোটা সংস্কার আন্দোলনে মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগগুলো তুলে ধরেন।

এসব কথা শুনে বক্তব্য দিতে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বলেই আমরা স্বাধীনদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময়ই বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান করতেই হবে। আমি নিজে ঢাকার পশ্চিমাঞ্চলে ক্যাপ্টেন হালিমের নেতৃত্বে যুদ্ধ করেছি। সহযোদ্ধাদের সংখ্যা নির্ভুল না বললেও কাছাকাছি বলতে পারবো। এখন দেখি শত শত মুক্তিযোদ্ধার নাম চলে আসছে। সেজন্যই বিপত্তি ঘটেছে, নানা প্রতিকূলতা মোকাবেলা করতে হচ্ছে। আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধারাও যে যুদ্ধে যায়নি তাকে মুক্তিযোদ্ধা হিসেবে সার্টিফাই করেছি, আমরা এটা না করলে তালিকাটা এতো দীর্ঘ হতো না।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মালামাল চুরির ঘটনায় গত ২৯ এপ্রিল চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল। এ সময় তাদের কাছ থেকে উপাচার্যের বাসভবন থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন হলেন মো. রাকিবুল হাসান ওরফে রাকিব, মো. মাসুদ আলম ওরফে মাসুদ, মো. আলী হোসেন শেখ ওরফে আলী ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম। পরে তাদের রিমান্ডে নেয় পুলিশ।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে মাসুদ আলম ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র। অন্য তিনজন কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র নন। এর মধ্যে গ্রেপ্তার হওয়া রাকিবের নামে বরিশাল ও লক্ষ্মীপুরে পাঁচটি মামলা আছে।

গত ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহ্সানের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপাচার্যের বাসায় হামলাঢাবি উপাচার্যলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

ভারতকে হটিয়ে নাম্বার ওয়ান ইংল্যান্ড, বাংলাদেশের ‘উন্নতি’

পরবর্তী

ভোটে উল্টাপাল্টা নেতৃত্ব গ্রহণযোগ্য হবে না: ছাত্রলীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী

পরবর্তী

ভোটে উল্টাপাল্টা নেতৃত্ব গ্রহণযোগ্য হবে না: ছাত্রলীগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী

সুপরিকল্পিত ‘বামবা’ নিয়ে ফিরছেন হামিন আহমেদ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT