চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপাচার্যের চা-চক্র পণ্ড, ‘রাজাকারের বাচ্চা’ বলার অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ২৭, মার্চ ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A
উপাচার্য-স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা বৈকালিক চা-চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের বাধার মুখে পণ্ড হয়ে গেছে। অনুষ্ঠান করতে না পেরে উপাচার্য তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছেন বলে অভিযোগ করে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের শিক্ষক, কর্মকর্তা ও তাদের পরিবার এবং বরিশাল নগরীর বিশিষ্ট ব্যক্তিদের ২৬ মার্চ বিকালে বৈকালিক চা-চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। সেখানে শিক্ষার্থীদের আমন্ত্রণ না করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় গেটে অবস্থান নেন তারা। এতে অতিথিরা ফিরে যান।

শিক্ষার্থীদের অভিযোগ, অনুষ্ঠান করতে না পেরে উপাচার্য তাদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দিয়েছেন। এখন উপাচার্যকে তার কথা প্রত্যাহার করে তাদের কাছে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

Banglabid

আন্দোলনকারীরা ছাত্রসংসদ নির্বাচনসহ মোট ৬ দফা দাবি জানিয়ে একাডেমিক ভবনে তালা মেরে আন্দোলন করছেন।উপাচার্য-স্বাধীনতা দিবস

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, স্বাধীনতা দিবসসহ সব জাতীয় দিবসে প্রত্যেকটি শিক্ষার্থী হলে বিশেষ খাবারের আয়োজন করা হয়। এবারও হয়েছিল।

‘আর আমি যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা মূলত শিক্ষক, কর্মকর্তা এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের পরিবারসহ একটি বৈকালিক চা-চক্রের আয়োজন করেছিলাম। সেখানে ডিনার বা বুফে কিছুই ছিল না। এটা সম্পূর্ণ অসত্য। একজন উপাচার্য হিসেবে আমি মনে করি, জাতীয় দিবসে এ ধরনেরেআয়োজন করা যায় এবং আমি করে আসছি গত কয়েক বছর ধরে,’ বলেন তিনি।

উপাচার্য-স্বাধীনতা দিবস
ড. এস এম ইমামুল হক
Reneta

‘রাজাকারের বাচ্চা’ বলার বিষয়ে প্রশ্ন করা হলে উপাচার্য বলেন, ‘যারা স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড করে, তাদের উদ্দেশ্যে বলেছি যে, তারা স্বাধীনতার পক্ষের লোক না রাজাকারের পক্ষের লোক। আমি আমার শিক্ষার্থীদের ঢালাওভাবে রাজাকারের বাচ্চা বলিনি। কারণ আমি বলতে পারি না কথাটি। এখানে মুক্তিযোদ্ধাদের সন্তান আছে, স্বাধীনতার পক্ষের সন্তানরা আছে, বিভিন্ন সংগঠনের ছেলেমেয়েরা আছে যারা স্বাধীনতার পক্ষের।’

আন্দোলনের নামে একটি মহল বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগ আনেন উপাচার্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরিশাল বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বমানের পোষা প্রাণীর হাসপাতাল

পরবর্তী

ভক্তদের ভালোবাসায় সিক্ত নায়িকা

পরবর্তী

ভক্তদের ভালোবাসায় সিক্ত নায়িকা

আবাদী জমির ক্ষতি করে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT