চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উপভোগ্য ক্রিকেট, উপভোগের ক্রিকেট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১:১৯ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

কার্ডিফ থেকে: ম্যাচ থেকে তখন পুরোপুরিই ছিটকে গেছে বাংলাদেশ। টানা দুই ওভারে মুশফিকুর রহিম ও মোহাস্মদ মিঠুন সাজঘরে ফিরে গেছেন। ওভারে রান নিতে হবে প্রায় সাড়ে ১১ করে। ১৯ ওভারে ২১৫ রানের সমীকরণ মেলানো অসম্ভবই বটে! এমন হলে মিরপুর কিংবা চট্টগ্রাম স্টেডিয়ামের অবস্থা কী হতো সহজেই অনুমেয়। হতাশ হয়ে আগেভাগেই দর্শকরা ধরতেন বাড়ি ফেরার পথ। নিশ্চিত হার জেনেও কার্ডিফের সোফিয়া গার্ডেনসে আসা টাইগার দর্শকরা তেমন করলেন না। দেখলেন প্রায় পুরো ম্যাচটাই।

ম্যাচের ৩২তম ওভার শুরুর আগে গ্যালারির দর্শকরা মিলে দাঁড়িয়ে মেক্সিকান ওয়েভ তুললেন। যেটির সঙ্গে বেশ পরিচিত বাংলাদেশের মাঠ। উদযাপনের বাংলাদেশি এক স্টাইলই হয়ে গেছে যেটি। যার শুরু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে। পরে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আরও জনপ্রিয়তা পেয়ে এখন ওয়েলসের গ্যালারি পর্যন্ত।

মেক্সিকান ওয়েভ তুলতে নেতৃত্ব দিলেন বাংলাদেশি সমর্থকই। উৎসাহ যোগাতে ব্রিটিশ সমর্থকরাও একাত্ম হলেন। জয়-পরাজয়ের হিসেব দূরে ঠেলে মুহূর্তটি হয়ে উঠল দারুণ উপভোগ্য।

Banglabid

দুই হাত উপরে তুলে ঠিকসময়ে দাঁড়িয়ে গেলেই হয়ে যায়। ‍মুখে খানিক আওয়াজ তুললে সেটি হয় আরও উপভোগ্য। অপরপ্রান্ত থেকে স্পষ্ট বোঝা যাবে স্টেডিয়ামে শুরু হয়েছে মেক্সিকান ওয়েভের খেলা। পাশের দর্শকদের অনুসরণ করে ওয়েভের সঙ্গে তাল মেলানোর আনন্দই অন্যরকম।

বাংলাদেশ-ইংল্যান্ডে ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। ওভালের মতো দর্শক-সমর্থন পায়নি বাংলাদেশ। স্বাভাবিকভাবেই স্বাগতিক দেশের দর্শকই ছিল বেশি। তবে সাকিব আল হাসান ১২১ রানের দারুণ এক ইনিংস খেলে বেন স্টোকসের বলে বোল্ড হয়ে যখন সাজঘরে ফিরছিলেন, পুরো গ্যালারি তখন কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে করতালিতে মুখরিত করে রেখেছিল স্টেডিয়াম।

ইংল্যান্ড এন্ড ওয়েলসের মানুষের বহিঃপ্রকাশের ভাষায় নিজ দল ও প্রতিপক্ষ দলের মাঝে খুব পার্থক্য নেই। এখানে সবাই সুন্দর ক্রিকেটের পূজারী। সাকিব ড্রেসিংরুম যাওয়া পর্যন্ত যেভাবে ইংলিশরা দাঁড়িয়ে করতালি দিয়েছেন, তাতেই সব স্পষ্ট হয়।

Reneta

সকালে স্টেডিয়ামে আসার পথেও সৌহার্দ্যের নানা চিত্র চোখে পড়েছে। বাংলাদেশ ও ইংল্যান্ড দলের পতাকা, ক্যাপ বিক্রি করতে থাকা হাস্যোজ্জ্বল মানুষের দেখা মিলল। এক ব্রিটিশ নারী ও পুরুষ বাংলাদেশের পতাকা গায়ে জড়িয়ে বিক্রি করছিলেন। প্রেসবক্সের চিত্রও এই বাস্তবতা থেকে আলাদা নয়।

বাংলাদেশের ইনিংসের দশম ওভারের শেষ বলে জফরা আর্চারকে ফাইন লেগ দিয়ে সাহসী এক শটে সাকিব ছক্কা হাঁকাতেই পেছন থেকে আওয়াজ- হোয়াট অ্যা শট। এখানে ক্রিকেটের আবেদন অন্যরকম। উপমহাদেশের দর্শকদের কাছে কাছে যেটি চিন্তা করাও কঠিন!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ ডায়েরিবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জোকোভিচকে হারিয়ে ফাইনালে নাদালের সঙ্গী থিয়েম

পরবর্তী

রেকর্ড-পরিসংখ্যানে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

পরবর্তী

রেকর্ড-পরিসংখ্যানে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই

‘দলের সবাইকে’ মানিয়েই তিনে সাকিব

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT