চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তপ্ত উত্তরপ্রদেশ: প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের সঙ্গে পুলিশ কর্মকর্তার সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর প্রদেশের খিরিতে গাড়িতে পিষে চার কৃষক ‘হত্যা’র প্রতিবাদের মধ্যে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেসময় তার সাথে থাকা আরও কয়েকজন নেতাকেও আটক করা হয়।

এছাড়াও আটক করা হয়েছে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে। তাকে গৌতম পল্লী পুলিশ স্টেশনে নেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সফরের বাতিলের দাবিতে বিক্ষোভ করছিলেন কৃষকরা। অভিযোগ উঠে, মন্ত্রীর কনভয়ের একটি গাড়িতে অজয় মিশ্রর ছেলে ছিল।সেই গাড়ি দুই কৃষককে পিষে মেরে ফেলে বলে খবর ছড়িয়ে পড়ে। তারপর সেই এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ে।

লখিমপুর খিরির অতিরিক্ত পুলিশ সুপার অরুণ কুমার সিং জানিয়েছেন, সহিংসতায় চার কৃষকসহ মোট আট জন মারা গেছেন।

অজয় মিশ্র দাবি করেছেন, তার ছেলে কনভয়ে ছিল না, আর যদি থাকতো তাহলে কৃষকরা তাকে পিটিয়ে মেরে ফেলতো।

লখিমপুরের ঘটনায় অজয় মিশ্রের ছেলেসহ উত্তর প্রদেশের কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং বলেন, ঘটনাকে আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তা নিয়ে তদন্তও চলছে।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, জড়িত ব্যক্তিরা অবশ্যই শাস্তি পাবেন। কিন্তু বিরোধীরা এটিকে রাজনৈতিকভাবে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।

ট্যাগ: কংগ্রেস নেত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানালেন পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে ‘নো টাইম টু ডাই’

পরবর্তী
নো টাইম টু ডাই সিনেমার দুই চরিত্রের দৃশ্য, উদ্বিগ্ন ও সতর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে বক্স অফিস কাঁপাচ্ছে 'নো টাইম টু ডাই'

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের সময়ের ছবি, রাজনৈতিক উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT