চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ যাত্রা নিরাপদ করতে পুলিশকে আইজিপির নির্দেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪০ অপরাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত ও ঈদ আনন্দ নির্বিঘ্ন করার লক্ষ্যে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এ নির্দেশ দেন।

তিনি বলেন, ঢাকাসহ দেশের বড় বড় শপিং মলে পোশাকধারী পুলিশের পাশাপাশি নারী পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মোতায়নের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। মার্কেটসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন, হ্যান্ড মেটাল ডিক্টেটরের মাধ্যমে নিরাপত্তা তল্লাশি এবং বড় বড় শপিং মলে আর্চওয়ে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

‘ঈদের ছুটিতে বসতবাড়ি, ফ্ল্যাট এবং এপার্টমেন্টে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে টহল বাড়াতে হবে। সকল প্রকার গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেপিআইসমূহের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে’।

‘দেশের প্রধান প্রধান ঈদ জামাত স্থলে স্যুইপিং এবং আর্চওয়ে স্থাপনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হবে। গুরুত্বপূর্ণ ঈদ জামাত স্থলের ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রয়োজনে স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে’।

জাবেদ পাটোয়ারী বলেন, বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেল স্টেশনে টিকেট কালোবাজারী প্রতিরোধ, অজ্ঞান ও মলম পার্টির অপতৎপরতা বন্ধ করা এবং চুরি ও ছিনতাই রোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন করে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে মেট্রোপলিটন, জেলা, হাইওয়ে ও নৌ পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে।

সভায় ব্যাংক ও অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিত করা এবং বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে মানি এস্কর্ট প্রদানের সিদ্ধান্ত ছাড়াও মহাসড়কে সকল ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা ও হাইওয়ে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

আইজিপি বলেন, হাইওয়ে ও স্থানীয় পুলিশ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ সিসি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

‘মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। মহাসড়কে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যানবাহন না থামানোর জন্যও সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে’।

তিনি বলেন, পর্যটন স্পটসমূহ বিশেষ করে বিনোদন কেন্দ্র, পার্ক, সিনেমা হল ও অন্যান্য জনসমাগমস্থলে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। ট্যুরিস্ট পুলিশ দেশের গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটসমূহে হেল্প ডেস্ক স্থাপন করবে।

জঙ্গি ও উগ্রপন্থিদের তৎপরতা রোধে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে পুলিশ প্রধান বলেন: চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই, দস্যুতাসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মাদক চোরাচালান ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার করতে হবে।

এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের উপর গোয়েন্দা নজরদারী বাড়িয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন আইজিপি।

সভায় পুলিশের সকল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগ: আইজিপিঈদ যাত্রা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গানে ক্রিকেটিয় উত্তাপ ছড়াবেন আসিফ

পরবর্তী

‘নতুন কুঁড়ি’ নিয়ে স্মৃতিকাতর মাহি

পরবর্তী

‘নতুন কুঁড়ি’ নিয়ে স্মৃতিকাতর মাহি

বাজারে ১০০০ টাকার নতুন নোট

সর্বশেষ

ভয়াবহ দুর্ঘটনায় অভিনেত্রী তিশার গাড়ি, বললেন যা ঘটেছিল

আগস্ট ৩০, ২০২৬

সাবেক আইজিপি এনামুল হকের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনের সামনে ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে ধ্বংসস্তূপের নিচে ৩ দিন, ৬ বছরের শিশুকে জীবিত উদ্ধার

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT