চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদ আনন্দে ঢাকায় ‘ডক্টর স্ট্রেঞ্জ’, টিকেট পেতে হুড়োহুড়ি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ০১, মে ২০২২
বিনোদন
A A
অ্যাভেঞ্জারসের ডাক্তার স্ট্রেঞ্জ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আগেই বিশ্বজুড়ে মাতামাতি চলছে মার্ভেলের সুপারহিরো ছবি ‘ডক্টর স্ট্রেঞ্জ’-এর সিক্যুয়েল ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ নিয়ে।

আগামী ৬ মে আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ছবিটি। এরইমধ্যে ছবির টিকেট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে। অগ্রীম টিকেটের জন্য সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক। টিকেট বিক্রি শুরুর মাত্র ২০ ঘণ্টায় মাল্টিভার্স অব ম্যাডনেস ২০২২ সালের অন্য যেকোনো চলচ্চিত্রের চেয়ে বেশি টিকেট বিক্রি করতে সক্ষম হয়েছে। যার আঁচ লেগেছে বাংলাদেশেও।

সেন্সর সাপেক্ষে ৬ মে আন্তর্জাতিক মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি। এই সংবাদ ছড়িয়ে পড়ার আগেই টিকেটের জন্য ব্যাকুল হয়ে উঠেছেন দর্শকরা। অগ্রীম টিকেট বিক্রি শুরু হওয়ার দিন ভোর থেকে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় দর্শকদের দীর্ঘ লাইন দেখা গেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে টিকেট পেয়ে যেন দর্শকরা সোনার হরিণ হাতে পেয়ে যাচ্ছে।

Banglabid

বসুন্ধরা সিটি’র পাশাপাশি স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, মহাখালী এসকেএস টাওয়ার, সনি স্কয়ার সবগুলো শাখাতেই টিকেটের জন্য দর্শকদের উপচে পড়া ভীড়। করোনা মহামারীর কারণে লম্বা সময় ধরে দর্শকরা হলের বাইরে ছিলেন। টিকেটের জন্য এমন উৎসাহ দর্শক এবং সিনেপ্লেক্স উভয় পক্ষের মধ্যে যেন প্রাণচাঞ্চল্য ফিরিয়ে এনেছে, যা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আশাব্যঞ্জক। এবারের ঈদ আনন্দে ছবিটি বাড়তি মাত্রা যোগ করবে-এমনটাই ধারণা করা হচ্ছে।

‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ ঘিরে শুরু থেকেই দর্শকদের কৌতুহল তুঙ্গে রয়েছে। তাই ছবিটির কোনোকিছু প্রকাশ্যে আসতেই সারাবিশ্বের সিনেপ্রেমীরা বিপুল উৎসাহে মেতে ওঠে। সেই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে মুক্তির কাউন্ট-ডাউন শুরু করতে সম্প্রতি সিনেমাটির একটি নতুন এবং রোমাঞ্চকর টিজার প্রকাশ করেছে, যা সিনেমাটি সম্পর্কে কিছু নতুন ধারণা দিয়েছে দর্শকদের।

টিজারে ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ এবং ওয়ান্ডা ম্যাক্সিমফের চরিত্রে এলিজাবেথ ওলসেনের উপস্থিতিও দারুণ সাড়া জাগিয়েছে। এতে সুপারহিরোকে ভয়ঙ্কর সব রূপের মুখোমুখি হতে দেখা গেছে। এছাড়া ছবির ট্রেলারে বিশেষ চমক রয়েছে ওয়ান্ডা তার সন্তান বিলি এবং টমি ম্যাক্সিমফের অদৃশ্য হয়ে যাওয়া! এতে অনেকেই মনে করছেন যে, সুপারহিরোইন স্কারলেট উইচ হিসাবে অন্ধকার দিকে চলে যাবে। এই সিনেমাটির মাধ্যমে মার্ভেল তার মাল্টিভার্স সৈন্যদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে যাচ্ছে বলে মনে করছেন সবাই। এখানে মার্ভেল মাল্টিভার্সের পরিধি আরও বড় হবে। ইতোমধ্যে স্পাইডারম্যান নো ওয়ে হোম-এ এমসিইউয়ের বাইরের চরিত্রগুলোকে দেখা গেছে। এ ছবিতেও তেমনই কোনও চরিত্র দেখার আভাস মিলেছে।

Reneta

মার্ভেল স্টুডিওস-এর প্রযোজনা এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স-এর পরিবশেনা এবং মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) ২৮তম চলচ্চিত্র ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। ছবিটি পরিচালনা করেছেন স্যাম রাইমি। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন এলিজাবেথ ওলসেন, রাচেল ম্যাকঅ্যাডামস, চিওয়েটেল ইজিওফোর এবং জোচিটল গোমেজ। মূল স্টিফেন স্ট্রেঞ্জ চরিত্রে আছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ। ছবিতে স্ট্রেঞ্জ বন্ধু থেকে শত্রু হয়ে ওঠা চরিত্রের সাথে মোকাবেলা করে। ২০১৬ সালে মুক্তি পেয়েছিলো ‘ডক্টর স্ট্রেঞ্জ’। সে বছরই এর সিক্যুয়েলের পরিকল্পনা করা হয়। ২০১৮ সালে পরিচালক হিসেবে দায়িত্ব পান স্যাম রাইমি। ২০২০ সালের নভেম্বর মাসে লন্ডনে চিত্রগ্রহণ শুরু হয় কিন্তু ২০২১ সালের জানুয়ারিতে কভিড-১৯-এর বৈশ্বিক মহামারির কারণে কাজ স্থগিত রাখা হয়। তাই ছবিটির জন্য দর্শকদের অপেক্ষার পালাও দীর্ঘ হয়। অবশেষে ছবিটি পর্দায় আসছে জেনে দর্শকরা যেন স্বস্তি ফিরে পেয়েছেন। ছবি দেখার পর এই স্বস্তি আরও পূর্ণতা পাবে- এমনটাই আশাবাদ সংশ্লিষ্টদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ ২০২২ডক্টর স্ট্রেঞ্জলিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমাহলিউড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইউক্রেনে জোলি, দেখা করলেন শিশুদের সঙ্গে

পরবর্তী

রুবেল আহমেদ বাবুর ‘ফ্রি শিশু মার্কেট’

পরবর্তী
শিশুদের জন্য ফ্রি পোশাক বিতরণ, রুবেল আহমেদ বাবুর উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেল আহমেদ বাবুর ‘ফ্রি শিশু মার্কেট’

বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, দুই চালক নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ ‍নিহত ৩

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT