চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে সিএমভি’র ব্যানারে ১০ নাটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৫ অপরাহ্ণ ৩১, মে ২০১৯
বিনোদন
A A

অডিও গান আর মিউজিক ভিডিও তো থাকছেই, এবারের ঈদ উৎসবের বাড়তি চমক হিসেবে সিএমভি’র ব্যানারে থাকছে তারকাবহুল ১০ নাটকের চমক! যে নাটকগুলোতে অভিনয় করেছেন সময়ের সবচেয়ে জনপ্রিয় তারকারা। এরমধ্যে রয়েছেন অপূর্ব, মেহজাবীন, আফরান নিশো, তানজিন তিশা, জোভান, টয়া, আখম হাসান, নাদিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সাফা কবির, তৌসিফ মাহবুব প্রমুখ।

সিএমভি জানায়, ঈদের দিন থেকে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে নাটকগুলো। এরমধ্যে রয়েছে সাজ্জাদ সনির পরিচালনায় ‘খুঁজি তোমায়’। এতে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। ‘তুমি ভালো থেকো’ নির্মাণ করেছেন মেহেদী হাসান জনি। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাফা কবির।

জোভান ও টয়ার নাটক ‘৪২’। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। অপূর্ব-মেহজাবীনের নাটক ‘মেঘের বাড়ি যাবো’ নির্মাণ করেছেন বি ইউ শুভ। সজীব মাহমুদের ‘ফুলপুর ব্রিজ’-এ অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও সাফা কবির। জোভান ও শার্লিন ফারজানাকে নিয়ে এহসানুল হক নির্মাণ করেছেন ‘চিলেকোঠার বাদশাহ’। ‘এক ব্যাগ টাকা’য় দেখা যাবে আখম হাসান ও নাদিয়াকে। এটি নির্মাণ করেছেন সজীব চিশতি।

Banglabid

এর বাইরেও সিএমভি’র ব্যানারে প্রকাশ পাচ্ছে ভিকি জাহেদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়া’। এতে অভিনয় করেছেন জোভান ও মুন।

সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই নাটকগুলোর বাইরে আরও কিছু নাটক যুক্ত হবে আমাদের ঈদ আয়োজনে। ঈদ আনন্দের সাতদিনই ধারাবাহিকভাবে এগুলো প্রকাশ করবো। আমরা চাই দর্শক-শ্রোতারা শুদ্ধ বাংলা গানের পাশাপাশি বৈচিত্রপূর্ণ নাটকেও নিজেদের আনন্দসময় খুঁজে পাক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপূর্বআখম হাসানআফরান নিশোইরফান সাজ্জাদঈদজোভানতানজিন তিশাতৌসিফ মাহবুবনাদিয়া আহমেদমেহজাবীনলিড বিনোদনসাফা কবির
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীর হাতিয়ায় গণধর্ষণের শিকার গৃহবধু, গ্রেপ্তার ৩

পরবর্তী

এক ক্যাচে আগুন লাগিয়ে দিয়েছেন স্টোকস!

পরবর্তী

এক ক্যাচে আগুন লাগিয়ে দিয়েছেন স্টোকস!

সালমার 'প্রেমের ভূত'-এ আশফাক-লিয়ানা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT