চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের সকালের স্নিগ্ধ সাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
লাইফস্টাইল
A A

ঈদের সকালটা বেশ কর্মব্যস্ত কাটে। সারাদিন রান্নাঘরের কাজ, মেহমান আপ্যায়নে ব্যস্ত থাকতে হয়। তার ওপর গরম তো আছেই। সব মিলে ঘেমে-নেয়ে একাকার অবস্থা। তাই বলে তো আর ঈদের সকালে না সেজে পারা যায় না। তবে ঈদের সকালের সাজটা হওয়া চাই ছিমছাম। একদম হালকা।

ঈদের সকালে সুতি পোশাকই সবচাইতে আরামদায়ক হবে। কাজ করার সুবিধার্থে স্লিভলেস হলেও মন্দ হয় না। পাতলা সুতি পোশাকের সাথে সুতি ওড়নাতেই বেশ আরামে কাটবে সকাল। তাই ঈদের পোশাকগুলোর মধ্যে সুতি পোশাকটি বেছে নিন সকালের জন্য।

ঈদের সকালে বেশ গরম থাকবে আবহাওয়া। আবার রান্নাঘরের কাজও থাকবে অনেক। তাই সকালে চুল বেঁধে রাখাই বুদ্ধিমানের কাজ। চুলগুলোকে উঁচু করে ডোনাট বান করে রাখতে পারেন। আবার মাঝারি দৈর্ঘ্যের চুল হলে পনি টেল করে রাখলেও দারুণ স্মার্ট দেখাবে।

সকালে ত্বকে ফাউন্ডেশন ব্যবহার না করাই ভালো। শুধু ফেস পাউডার দিয়েই বেজ মেকআপ করে নিন। মুখে অতিরিক্ত দাগ থাকলে কনসিলার ব্যবহার করতে পারেন শুধু। কনট্যুরিং এর ক্ষেত্রেও পাউডার কনট্যুরিং কিট বেছে নিন। চোখে পাউডার আইশ্যাডোর ব্রাউন শেড ব্যবহার করতে পারেন। চোখের কোলে হালকা কাজল এবং চোখের উপরে চিকন করে আইলাইনারের রেখা একে দিন। আর মাশকারার কথা ভুলে গেলেও চলবে না। তবে রান্নাঘরের কাজ থাকলে কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন না। ঠোঁটে ন্যুড লিপস্টিক ব্যবহার করতে পারেন। অথবা পিচ, ন্যুড পিঙ্ক, পিঙ্ক, মভ, টেরাকোটা ইত্যাদি রঙও দারুণ মানিয়ে যাবে সকালের মেকআপের সাথে।

ট্যাগ: ঈদ ২০১৯ঈদের সাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মমতা দিদি ভালো নেই: বাবুল সুপ্রিয়

পরবর্তী

শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় বিপণী বিতানগুলোতে ভীড়

পরবর্তী

শেষ মুহূর্তের ঈদ কেনাকাটায় বিপণী বিতানগুলোতে ভীড়

এবারও শোলাকিয়ার ঈদ জামাত সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরকত-বিন্দুহীন সেই কোরআনের পৃষ্ঠা এখন মক্কার জাদুঘরে

আগস্ট ৩১, ২০২৬

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT