চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতা দিদি ভালো নেই: বাবুল সুপ্রিয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ০৩, জুন ২০১৯
আন্তর্জাতিক
A A
স্লোগান-মমতা-বাবুল সুপ্রিয়

বিজেপি সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগানের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কটাক্ষ করেছেন রাজ্যের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বলেছেন: ‘দিদি ভালো নেই’।

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে প্রথম বিপুল সমর্থন পাওয়া বিজেপির কর্মী-সমর্থকদের ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার প্রতিবাদ করে মমতা ব্যানার্জি বলেছিলেন, দলটি ধর্মের সঙ্গে রাজনীতিকে মিশিয়ে পশ্চিমবঙ্গে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন: স্লোগানটি নিয়ে তার কোনো আপত্তি নেই। আপত্তি বিজেপি কর্মীদের এই স্লোগান ব্যবহারের ধরন নিয়ে।

এর জবাবে কনিষ্ঠ পরিবেশ মন্ত্রী বাবুল সুপ্রিয় বার্তা সংস্থা এএনআই’কে বলেন, একজন অভিজ্ঞ রাজনীতিক হয়েও মমতার আচরণ খুবই অস্বাভাবিক এবং অদ্ভুত।

‘তার নিজের পদের মর্যাদা ধরে রাখার বিষয়টি মাথায় রাখা উচিত। ওনার আসলে কিছুদিনের ছুটি নেয়া দরকার। উনি বাংলায় বিজেপির উপস্থিতি নিয়ে অস্থিরতায় আছেন,’ বলেন তিনি।

বাবুল বলেন, ‘তাকে (মমতা) নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মেমে আছে। এটা কারও ভাবমূর্তির জন্যই ঠিক নয়। আমার আসানসোল আসনের পক্ষ থেকে মমতা ব্যানার্জিকে আমরা ‘গেট ওয়েল সুন’ কার্ড পাঠিয়ে দেবো। নিশ্চিতভাবেই দিদির কোনো একটা কিছু ভালো নেই, এবং কী ভালো নেই, এর উত্তর তাকেই বলতে হবে।’

Reneta

ইতোমধ্যে ‘জয় শ্রীরাম’ লেখা ১০ লাখ পোস্ট কার্ড তৃণমূল নেত্রী বরাবর পাঠানোর পরিবল্পনা করেছে বিজেপি। সেই প্রসঙ্গেই এই কথা বলেছেন বাবুল সুপ্রিয়।

১৭তম লোকসভা নির্বাচনে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী মুনমুন সেনকে আসানসোলে ১.৯৭ লক্ষ ভোটে হারিয়ে জয়লাভ করেন গায়ক থেকে রাজনীতিক হয়ে ওঠা বাবুল সুপ্রিয়।

এবারের লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূলের ঘাঁটি পশ্চিমবঙ্গে ১৮টি আসন পেয়েছে। যেখানে ২০১৪ সালের নির্বাচনে সংখ্যাটি ছিল মাত্র ২। অন্যদিকে তৃণমূল ২২টি আসন পেয়ে কোনোমতে এগিয়ে গেছে।স্লোগান-মমতা-বাবুল সুপ্রিয়

পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বিজেপি-তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর থেকেই বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, এবার রাজ্যটিতে শুরু হবে দুই দলের রাজনৈতিক লড়াই। তার উদাহরণ পাওয়া গেল এই স্লোগান বিতর্কেই।

গত সপ্তাহে ব্যারাকপুরে এক বিজেপি কর্মীর বাসার বাইরে একদল বিজেপি সমর্থক ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করে স্লোগান দেয়ার ঘটনা থেকেই এই জটিলতার শুরু হয়। ওই সময় কাছাকাছি একটি অফিসে স্থানীয় তৃণমূল নেতারা বৈঠক করছিলেন।

এ প্রসঙ্গেই রোববার এক ফেসবুক পোস্টে মমতা ব্যানার্জি বলেন, তিনি স্লোগানটিকে সম্মান করেন। কিন্তু বিজেপির ‘ভুল প্রক্রিয়ায়’ একে ব্যবহারের বিরোধী তিনি।

পোস্টে তিনি আরও লিখেছেন: ‘ভাঙচুর ও সহিংসতার মধ্য দিয়ে ধর্মীয় ঘৃণার ব্যবসা করার একটি উদ্দেশ্যমূলক চেষ্টা এটি। আমাদের সবাইকে মিলেমিশে এর প্রতিবাদ করতে হবে। কয়েকজন মানুষকে বোকা বানানোর চেষ্টায় অনেক সময় কেউ কেউ সফল হতে পারে, কিন্তু সব মানুষ একত্র থাকলে তাদেরকে সবসময় বোকা বানানো যায় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল কংগ্রেসবিজেপিভারতের লোকসভা নির্বাচনমমতা ব্যানার্জিলোকসভা নির্বাচনলোকসভা নির্বাচন-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT