চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের পর ঢাকায় ডিক্যাপ্রিও-ব্র্যাড পিট জুটির প্রথম ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৯
বিনোদন
A A

ঈদের পর ঢাকায় আসছে হলিউডের দুই সুপারস্টার লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট জুটির প্রথম ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। আসছে ১৬ আগস্ট বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে ছবিটি মুক্তি পেতে পারে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সিনেপ্লেক্সের বিপণন বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন।

‘পাল্প ফিকশন’ খ্যাত নির্মাতা কোয়েন্টিন টারান্টিনো মানেই চমকে ভরপুর। ২০১৫ সালের পর ফের নতুন ছবি নিয়ে আলোচনায় এই তারকা নির্মাতা। যা নিয়ে বিশ্ব সিনেমাপ্রেমীদের আগ্রহের শেষ নাই।

গেল ২৬ জুলাই ছবিটি মুক্তি পেয়েছে আমেরিকাসহ বেশকিছু দেশে। ভারতীয় অঞ্চলে ছবিটি মুক্তি পাবে আগামী শুক্রবার (৯ আগস্ট)। কিন্তু বাংলাদেশে ছবিটি ঈদের আগে মুক্তি পাচ্ছে না। তবে ঈদের পরের সপ্তাহেই ছবিটি রাজধানীতে চলবে।

Banglabid

মঙ্গলবার (৬ আগস্ট) ছবিটি দেখেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ইস্যু হয়ে গেছে সেন্সর সার্টিফিকেটও। সেন্সর বোর্ডের একাধিক সদস্য ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর সেন্সর ছাড়পত্র পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

সিনেপ্লেক্সের কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে বাংলাদেশের দর্শকদের আগ্রহ বহুদিন থেকেই। সেন্সর ছাড়পত্র পাওয়ায় এখন অপেক্ষার সময় কমলো। এই সপ্তাহে সিনেপ্লেক্সে চলবে ‘স্ক্যারি স্টোরিস টু টেল ইন দ্য ডার্ক’, পরের সপ্তাহে (১৬ আগস্ট) মুক্তি পেতে পারে বহুল প্রতীক্ষিত টারান্টিনোর ছবিটি।

দর্শকের মুগ্ধতা পেতে কোয়েন্টিন টারান্টিনো একাই একশো। পাল্প ফিকশন, জ্যাংগো আনচেইন, ইনগ্লোরিয়াস বাস্টার্ড কিংবা দ্য হেইটফুল এইট-এর মতো ছবি পরিচালনা করেছেন যে পরিচালক, তিনি শুধুমাত্র নির্মাণশৈলী দিয়েই একটি ছবিকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে পারেন। দুটি একাডেমি অ্যাওয়ার্ড ইতোমধ্যেই তার ঝুলিতে। আর তাই কোয়েন্টিন টারান্টিনোর ‘ওয়ানস আপন অ্যা টাইম ইন হলিউড’ নিয়ে বিশ্বের সিনেমাপ্রেমীদের পাশাপাশি বাংলাদেশের দর্শকদেরও আছে বাড়তি আগ্রহ।

Reneta

টারান্টিনো ছাড়াও বাংলাদেশি দর্শকের কাছে ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’-এর ছবির জন্য প্রধান ফ্যাক্ট ডিক্যাপ্রিও ও ব্র্যাড পিট জুটি! এই দুই অভিনেতার সঙ্গে আগেও কাজ করেছেন টারান্টিনো। তবে ডিক্যাপ্রিও এবং ব্র্যাড পিট এই প্রথম একসঙ্গে কাজ করলেন। ছবিতে তাদেরকে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। নবীন অভিনেতা রিক ডাল্টনের চরিত্রে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আর তার বন্ধু স্ট্যান্ট ডাবল ক্লিফ বুথের ভূমিকায় অভিনয় করেছেন ব্র্যাড পিট।

১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত অপরাধ ও থ্রিলারধর্মী ছবি ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন হলিউড’। ছবিতে ষাটের দশকের শেষের হলিউডকে তুলে ধরেছেন টারান্টিনো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনগ্লোরিয়াস বাস্টার্ডজ্যাংগো আনচেইনটারান্টিনোদ্য হেইটফুল এইটপাল্প-ফিকশনবসুন্ধরাব্র্যাড পিটলিড বিনোদনসিনেপ্লেক্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাঙালিনির ঈদ চমক ‘প্রেমিক বাঙাল’

পরবর্তী

দেশে কেন কমছে চামড়ার দাম?

পরবর্তী

দেশে কেন কমছে চামড়ার দাম?

বার্সা-রিয়ালের চেয়েও কত বেশি আয় করে লিভারপুল-ম্যানসিটি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT