চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির প্রস্তাব নিয়ে আবার ভাবার কি আছে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৩ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০১৬
রাজনীতি
A A

নির্বাচন কমিশন বিষয়ে বিএনপির প্রস্তাব নিয়ে ভাবতেই চায়না আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর বক্তব্য, তারা আন্দোলনের নামে এত এত মানুষকে মেরে খুন করেছে। সেই বিএনপির প্রস্তাব নিয়ে আবার ভাবার কি আছে? তাদের উচিত আগে দেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া, তারপর নিজেদের প্রস্তাব নিয়ে কথা বলা।

হাঙ্গেরি সফর থেকে ফিরে শনিবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন এই নির্বাচন কমিশন আমরা করিনি, সার্চ কমিটি থেকেই করেছেন। তার প্রস্তাবের মাথা ও লেজের কোনো নাগাল কেউ পেয়েছেন কিনা জানিনা। তাকে তো কোনো প্রশ্নও করতে পারেননি সাংবাদিকরা।

Banglabid

প্রধানমন্ত্রী যোগ করেন, তিনি ৯২ দিন অফিসে বসে থাকলেন। কেউ তাকে সরাতে পারলো না। আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারলেন। তার প্রস্তাব তিনি রাষ্ট্রপতিকে বলুন, রাষ্ট্রপতি বুঝবেন। রাষ্ট্রপতি সিদ্ধান্ত নিবেন।

অতীতের কথা টেনে প্রধানমন্ত্রী বলেন, তার ছেলে মারা গেলো আমি বাড়িতে গেলাম, মুখের উপর দরজা বন্ধ করে দিলেন। গাড়ি তো ঢুকতেই দিলো না, গাড়ি থেকে নামলাম ছোট গেট দিয়ে যেতে চাইলাম সেটাও বন্ধ করে দিলো। ভেতরে দেখছি মানুষ চলাচল করছে। দুশমনদের সঙ্গেও তো এমন আচরণ করা হয়না।  খুনির সঙ্গে কিসের আলোচনা। নির্বাচন কমিশন আছে নির্বাচন হচ্ছে। তারা একটা নির্বাচনে অংশগ্রহণ করলো, আরেকটাতে করলো না। সিটি কর্পোরেশনে অংশ নিবে, আবার জেলা পরিষদে অংশ নিবেনা।  যে নির্বাচনে জিতে যাচ্ছে সেটা নিয়ে তো কোনো প্রশ্ন তুলছে না।  যার নিজের সিদ্ধান্তের ঠিক নেই, তার কাছে দেশ কি আশা করে।

এসময় প্রধানমন্ত্রী বিএনপির বিষয়ে বলেন, ৭২ এর পর থেকে সব পার্টি মানে খুনিদের নিয়েও তিনি আলোচনা করতে চান। তাহলেই তো তার মনোভাব বোঝা যায়। রাজাকাররাই ছিলো তার কেবিনেট কলিগ। তার কাছে প্রত্যাশা কিসের? তার প্রস্তাব নিয়ে এত ভাবার কি আছে?

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

টস হেরে ব্যাটিংয়ে চিটাগং

পরবর্তী

দ্বন্দ্ব ভুলে নারায়ণগঞ্জ নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর

পরবর্তী

দ্বন্দ্ব ভুলে নারায়ণগঞ্জ নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানিয়েছেন গয়েশ্বর

চীনের বিশ্বাস যুক্তরাষ্ট্র এক চীন নীতিতে অটল থাকবে

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT