বিপিএলের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে রাজশাহী কিংসের বিপক্ষে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ে পাঠিয়েছে রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি।
ইনিংসের প্রথম বলেও তামিম ইকবালকে বোল্ড করে রাজশাহীকে আনন্দে ভাসান কেসরিক উইলিয়াম। পরের ওভারেই আনামুল বিজয়কে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মেহেদি হাসান মিরাজ।
এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত চিটাগংয়ের সংগ্রহ ২ ওভারে ২ উইকেটে চার রান।
বিপিএলের চলতি আসরে ১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুয়ে তামিম ইকবালের চিটাগং। অন্যদিকে ১১ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে রাজশাহী রয়েছে টেবিলের পাঁচে।







