চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল গাজার ‘দীর্ঘ ও গভীরতম’ সুড়ঙ্গটি ধ্বংস করল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A

গাজা থেকে ইসরায়েল পর্যন্ত একটি বড় সুড়ঙ্গ ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। ‘জঙ্গিরা’ এই সুড়ঙ্গ খুঁড়েছিলো বলে জানিয়েছে দেশটি।

প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবার্মেন বলেছেন, ইসরায়েলের খুঁজে পাওয়া এই ধরনের সুড়ঙ্গগুলোর মধ্যে এটাই দীর্ঘতম এবং গভীরতম।

সেনাবাহিনী একজন মুখপাত্র জানিয়েছেন, ২০১৪ সালের গাজা যুদ্ধের সময় সুড়ঙ্গটি খনন করা শুরু হয়েছিলো। সেসময় ইসরায়েল ৩০টিরও বেশি সুড়ঙ্গ ধ্বংস করেছিলো, যা দেশটিতে আক্রমণের জন্যই খোঁড়া হয়েছিলো বলে জানায় দেশটি।

Banglabid

জঙ্গিদের খোঁড়া সুড়ঙ্গ ব্যর্থ করে দিতে ইসরায়েল অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে।

সামরিক মুখপাত্র লে. ক. জোনাথন কনরিকাস বলেন, হামাস এই সুড়ঙ্গটি তৈরি করেছে এবং তা গাজার উত্তরাংশের জাবালিয়া থেকে শুরু হয়। তিনি বলেন, এটা ইসরায়েলের কয়েক মিটার অভ্যন্তর পর্যন্ত নাহাল ওজের দিকে প্রবেশ করেছে। কিন্তু তখন পর্যন্ত তাতে বের হওয়ার পথ ছিলো না।

তিনি বলেন, এই সুড়ঙ্গ গাজার ভেতরে কয়েক কিলোমিটার বিস্তৃত এবং অন্যান্য সুড়ঙ্গের সাথে যুক্ত, যার মাধ্যমে হামলা সংঘটিত হতে পারে।

Reneta

এই সপ্তাহেই সুড়ঙ্গটি বিকল করে দিয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। কনরিকাস বলেন, আমরা সুড়ঙ্গটি বিভিন্ন বস্তু দিয়ে পূর্ণ করে দিয়েছি, যাতে দীর্ঘ সময় ধরে তা অপ্রয়োজনীয় হয়ে পড়বে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সেনাবাহিনীর হাতে ধ্বংস হওয়া এটা পঞ্চম সুড়ঙ্গ। এই সুড়ঙ্গগুলোর কয়েকটি ফিলিস্তিনি গোষ্ঠি ইসলামিক জিহাদ এবং অন্যগুলো তৈরি করেছে হামাস। গাজার নিয়ন্ত্রণ করছে হামাস।

গত বছর থেকে, ইসরায়েল সুড়ঙ্গের উপস্থিতি সনাক্ত করতে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছে। গাজার সাথে নিজেদের সীমান্ত জুড়ে তারা নতুন সুড়ঙ্গ খনন বন্ধ করতে ভূমির উপরে এবং নিচে উচ্চ প্রযুক্তির বিঘ্ন সৃষ্টিকারী সরঞ্জাম বানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলগাজাফিলিস্তিন
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

তুষারের চোখে সৌম্য-লিটন-বিজয় লম্বা দৌড়ের

পরবর্তী

বাংলা একাডেমিতে বইয়ের আড়ং

পরবর্তী
ভাষা

বাংলা একাডেমিতে বইয়ের আড়ং

খালেদা জিয়া ছাড়া নির্বাচন করতে দেয়া হবে না: খন্দকার মোশাররফ

সর্বশেষ

ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT