চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইলের প্রধানমন্ত্রীর সফরের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে যুুক্তরাষ্ট্রে বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে নেতানিয়াহু সাক্ষাত করার পর রাজধানী ওয়াশিংটনে ডিসি ও বোস্টনে এ বিক্ষোভ হয়।

বুধবার বিকেলে শত শত মানুষ হোয়াইট হাউজ ও ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাছে বিক্ষোভ করেন। এর মধ্যে বহু অর্থডক্স ইহুদিও ছিলেন। এ সময় তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরোধিতা করেন।

এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছেন তারও প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। বহু বিক্ষোভকারী নেতানিয়াহুকে দেশে ফিরে যাওয়ার জন্য স্লোগান দেন।

Banglabid

ডেভিড ফ্রায়েডম্যানকে ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা নিয়েছেন তার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, ফ্রায়েডম্যান হচ্ছেন একজন পক্ষপাতপূর্ণ ব্যক্তি; তাকে ইসরাইলের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া আমেরিকার স্বার্থের জন্য কল্যাণকর হবে না।

অন্যদিকে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণা বর্জন করলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরায়েলি-ফিলিস্তিনি সঙ্কট সমাধানে দুই-রাষ্ট্র নীতির অর্থাৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই।

ওয়াশিংটনে নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর বুধবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, তিনি ইসরায়েলি-ফিলিস্তিনি সংঘাতের সমাধান চান, কিন্তু সেটা দুই রাষ্ট্র নীতির ভিত্তিতেই হতে হবে এমন কোনো কথা নেই। তিনি বলেছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ‘যে কোনো ফর্মূলাকে’ তিনি সমর্থন করবেন।

Reneta

তার এই বক্তব্যের পর উদ্বেগ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সমর্থনে তাদের দীর্ঘদিনের নীতি বর্জন করছে। এমন সম্ভাবনায় উদ্বেগ প্রকাশ করেছে ফিলিস্তিন।

জাতিসংঘের মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি যেভাবেই হোক ফিরিয়ে আনার লক্ষ্যে তারা যেন কাজ করে। তিনি বলেন এই সঙ্কট সমাধানের ‘অন্য কোনো বিকল্প নেই।’

আর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, সংঘাত দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে তিনি অনড় থাকবেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সূত্র ধরে নেতানিয়াহুকে বসতি নির্মাণ আপাতত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেতানিয়াহু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭১ বছর

পরবর্তী

মৃত্যুর ২৬ বছর পর স্বাধীনতা পুরস্কারে সম্মানিত গোলাম সামদানী কোরায়শী

পরবর্তী

মৃত্যুর ২৬ বছর পর স্বাধীনতা পুরস্কারে সম্মানিত গোলাম সামদানী কোরায়শী

বৈচিত্র্যময় জীবনে লেখালেখিতেই রাবেয়া খাতুনের সব আনন্দ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT