চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানকে ‘ব্যাকফুটে’ দেখিয়ে বিশ্বকে ‘ভালো খবর’ দিতে চাইলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৭ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো সৈন্য নিহত হয়নি বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন: এই হামলার পর ইরান ব্যাকফুটে চলে গেছে, যা সমগ্র বিশ্বের জন্য জন্য একটি ভালো খবর।

ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার পর বাংলাদেশ সময় বুধবার রাতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

Banglabid

এসময় ট্রাম্প বলেন: ইরানের এই হামলায় কোনো আমেরিকানের নূন্যতম ক্ষতি হয়নি, হামলার লক্ষ্যবস্তুগুলো সামান্যতম ক্ষতির শিকার হয়েছে মাত্র।

এই হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেন তিনি। তবে সেটি যুদ্ধের পথে নয়, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করার মাধ্যমে নেয়া হবে বলে তিনি জানান।

ট্রাম্প বলেন: যুক্তরাষ্ট্র এ হামলার প্রতিশোধ হিসেবে সামনের দিনগুলোতে শাস্তিস্বরুপ আরও কঠিন নিষেধাজ্ঞা আরোপ করবে।

Reneta

ইরানকে কখনোই পারমানবিক বোমার অধিকারী হতে দেওয়া হবে না বলেও মার্কিন জনগণকে আশ্বস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

একইসঙ্গে ইরানের সঙ্গে ইউরোপীয় পরাশক্তি, রাশিয়া এবং চীনের ২০১৫ সাল থেকে পরমাণু কর্মসূচি সীমিত করার যে চুক্তি রয়েছে তা থেকে পরাশক্তিগুলোকে বের হয়ে আহ্বান জানান তিনি। যদিও কাসেম সোলাইমানি নিহতের পর ইরান নিজ থেকেই পূর্বের পরমাণু চুক্তি থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে।

ইরানের এলিট বাহিনী কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির হত্যার মধ্যদিয়ে সন্ত্রাসীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন: ‘তুমি (সন্ত্রাসী) যদি তোমার জীবনকে মূল্য দাও, তাহলে আমাদের জনগণের জীবনের জন্য হুমকি হওয়া থেকে বিরত থাকো।’

এসময় সকলের প্রতি শান্তির বার্তা দিয়ে ট্রাম্প বলেন: যারাই শান্তির পথে আসতে চাইবে, আমরা তাদের সাদরে গ্রহণ করে নিতে প্রস্তুত রয়েছি।

গত সপ্তাহে ইরাকের বাগদাদ বিমানবন্দর থেকে বের হওয়ার পথে ইরানের কুদস বাহিনীর প্রধান জেনারেল সোলাইমানিকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাবে কঠিন প্রতিশোধ নেয়ার হুমকির মধ্যেই গত রাতে মার্কিন ঘাঁটিতে হামলা করে ইরান। ওই হামলার পর ইরানের গণমাধ্যমগুলোতে বলা হয়, ব্যালিস্টিক হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা সদস্য নিহত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাবি’র নবীন শিক্ষার্থীরা পেল বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী

পরবর্তী

রিয়ালের দুর্দান্ত জয়, ফাইনালে সুপার-ক্ল্যাসিকো?

পরবর্তী

রিয়ালের দুর্দান্ত জয়, ফাইনালে সুপার-ক্ল্যাসিকো?

ইরানে ইউক্রেনীয় উড়োজাহাজ-ইরান-বিক্ষোভ-আবারও রকেট হামলা

বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স বোয়িংকে দেবে না ইরান

সর্বশেষ

ফাইনালে ‘কিছু একটা ঘটেছিল’ সম্পর্কে যে কথা জানাল আর্জেন্টিনা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী

আগস্ট ২০, ২০২৬

আবারও এক ছবিতে রণবীর-দীপিকা?

আগস্ট ২০, ২০২৬

মির্জা ফখরুলকে শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT