চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপে ‘ফাইট’ করে ফিরতে চান রনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

বিপিএল দিয়ে তার আলোয় আসা। এরপর জাতীয় দলের কঠিন পরিবেশে কিছুদিন বিচরণ। পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচের শিহরণ। একসময় টি-টুয়েন্টি বিশ্বকাপের পর সেই যে বাদ পড়লেন আর ফিরতেই পারেননি আবু হায়দার রনি। স্বপ্ন দেখছেন ইমার্জিং কাপে ভালো কিছু করে লাল-সবুজের জার্সিতে ফেরার।

‘বিপিএলে যেভাবে পারফর্ম করেছিলাম পরে সেভাবে করতে না পারায় পিছিয়ে গেছি। এখন নিজের জায়গার জন্য ফাইট করতে হবে এটাই স্বাভাবিক। আমি সেটাই করছি। ইমার্জিং কাপে সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা থাকবে।’ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে বলেন রনি।

বাংলাদেশে ২৭ মার্চ থেকে শুরু হবে ইমার্জিং কাপ। অংশ নেবে এশিয়ার আটটি দেশ। টুর্নামেন্টের প্রথম দিনে চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা।

Banglabid

রনি মনে করছেন উঠতি খেলোয়াড়দের জন্য এই টুর্নামেন্ট ভালো একটা প্ল্যাটফর্ম, ‘আমরা যারা উঠতি প্লেয়ার আছি, তাদের জন্য ইমার্জিং কাপ খুব ভাল একটা প্ল্যাটফর্ম। যারা জাতীয় দলে পারফর্ম করতে পারছি না তাদের জন্য খুব ভালো হবে। যেহেতু এটা এসিসির একটি টুর্নামেন্ট।’

ইমার্জিং কাপে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলে আছেন আরও তিন পেসার। এরা হলেন আবুল হাসান রাজু, মোহাম্মদ সাইফউদ্দিন ও কাজী অনিক। নিজেদের মধ্যে প্রতিযোগিতাও টের পাচ্ছেন রনি, ‘প্রতিযোগিতা অবশ্যই থাকবে। যেহেতু আমাদের ক্রিকেট দিন-দিন উন্নতি করছে। নিজের ওপরে আমার আত্মবিশ্বাস আছে। প্রতিযোগিতা ছাড়া ক্রিকেট হয় না।’

গ্রুপপর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে।

Reneta

পঞ্চাশ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল খেলবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে ক্রিকেটার রাখতে পারবে। বাকি চারটি দেশ হলো হংকং, মালয়েশিয়া, আফগানিস্তান এবং নেপাল। এই দেশগুলো তাদের জাতীয় দল খেলাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবু হায়দার রনি
শেয়ারTweetPin

সর্বশেষ

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT