চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের চেয়েও ভালো অধিনায়ক মিসবাহ: শাহরিয়ার খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৬ অপরাহ্ণ ০৪, মে ২০১৭
স্পোর্টস
A A
শাহরিয়ার খান

শাহরিয়ার খান

বরাবরই ঠোঁটকাটা স্বভাবের পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান। অপ্রিয় সত্যি কথা বলে ফেলেন অনায়াসে। বৃহস্পতিবার আরেকবার বোম ফাটালেন। ৯২’বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের চাইতেও মিসবাহ-উল-হককে ভালো অধিনায়ক বলেছেন বর্ষীয়ান এই ক্রীড়া সংগঠক।

কোন দৃষ্টিকোণ থেকে মিসবাহ ইমরানের থেকে ভালো সে বিষয়টিও পরিষ্কার করেছেন শাহরিয়ার, ‘আমি ক্রিকেটের পরিসংখ্যান ঘেঁটেই এই কথা বলেছি। আমার রাজনৈতিক কোনও উদ্দেশ্য ছিল না। খেলোয়াড় হিসেবে আমি তাকে (ইমরান) শ্রদ্ধা করি। এই সব কিছু পরিসংখ্যানের ভিত্তিতেই বলা।’

পরিসংখ্যানও কিন্তু শাহরিয়ারের কথাকেই সমর্থন করে। একদল তারকা খেলোয়াড় নিয়ে ৪৮ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ইমরান। যেই দলে ছিলেন ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, ওয়াকার ইউনুসদের মতো কিংবদন্তিরা। ১৪ টেস্ট জয়ের বিপরীতে হার ৮টিতে। ড্র হয়েছে ২৬ টেস্ট।

অন্যদিকে ৫০টি টেস্টে অধিনায়কত্ব করে ২৫টি টেস্ট জিতিয়েছেন মিসবাহ। হার ১৮টিতে ও ড্র দেখেছে ১১ টেস্ট। মিসবাহর অধিনায়কত্বেই প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল পাকিস্তান।

ইমরানের পাশাপাশি জাভেদ মিয়াঁদাদের ব্যাপারেও মুখ খুলেছেন ৮৩ বছর বয়সী এই চেয়ারম্যান। মিয়াঁদাদকে একজন ফ্লপ-কোচ দাবি করে শাহরিয়ার বলেন, ‘অনেক আশা নিয়ে তার কাছে দল দেয়া হয়েছিল। কিন্তু সে ফ্লপ। এই দলটাকেই মিকি আর্থার কী সুন্দর করে চালাচ্ছে।’

তবে জাতীয় দলের করুণ পারফরম্যান্সের কারণে এই মুহূর্তে দারুণ সমালোচনার মুখে আছেন শাহরিয়ার খান। সংসদ সদস্যদের নিয়ে গঠিত তদন্ত কমিটির সামনেও দাঁড়াতে হয়েছে তাকে।

ট্যাগ: পাকিস্তান ক্রিকেট বোর্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোস্তাফিজ, সাকিবের আইপিএল যাত্রার লাভ-ক্ষতি

পরবর্তী

এসএসসির ফল প্রকাশের পরে প্রায় ৫০০ কোটি টাকার মিষ্টি বিক্রি

পরবর্তী

এসএসসির ফল প্রকাশের পরে প্রায় ৫০০ কোটি টাকার মিষ্টি বিক্রি

অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আবদুল্লাহ খালিদ

‘অপরাজেয় বাংলা’র ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের অবস্থার উন্নতি

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT