চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএমের মতো অন্য বিষয়গুলোতেও সিদ্ধান্ত প্রয়োজন

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১১:২৮ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম ব্যবহার করা হবে না। বিষয়টি স্পষ্ট করেই আজ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ইভিএমের মতো এতটা স্পষ্ট করতে পারেননি তিনি। বলেছেন, সেনা মোতায়েন নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ভোটগ্রহণে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও বাংলাদেশে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক বিতর্ক রয়েছে। যদিও স্থানীয় পর্যায়ের কয়েকটি নির্বাচনে পরীক্ষামূলকভাবে ইভিএম ব্যবহার করেছে ইসি। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে তা নিয়ে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের তীব্র অাপত্তি রয়েছে। এমনকি সর্বশেষ জনসমাবেশে বিএনপি চেয়ারপারসন ইভিএম ব্যবহারে সরাসরি বিরোধিতা করেছেন। বিএনপি মনে করে, ইভিএম ব্যবহারের চেষ্টার মধ্যে সরকারের দুরভিসন্ধি আছে। অবশ্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ইভিএম ব্যবহারের পক্ষে মত দিয়েছে। নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলপে দলটির অন্যতম প্রস্তাব ছিল এটি। এ নিয়ে আওয়ামী লীগের যুক্তি; ইভিএম আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা। অনেক উন্নত-গণতান্ত্রিক দেশ নির্বাচনে ইভিএম ব্যবহার করে। আর পদ্ধতিতে ভোটগ্রহণে স্বচ্ছতা এবং ভোটাধিকার নিশ্চিত থাকে। এই দুই দলের বিতর্কের বাইরে গিয়ে নির্বাচন কমিশন ভিন্নভাবে বিষয়টি দেখতে চাচ্ছে; ইসি মনে করছে– বছরখানেক সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ ইভিএম তৈরি করা যেমন কঠিন; তেমনি এসব মেশিন পরিচালনা বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়াও কষ্টসাধ্য। তাছাড়া সাধারণ ভোটারদেরকে ইভিএম ব্যবহারের উপযোগী করে তোলা অসম্ভব কাজ। এসব বিষয় বিবেচনায় নিয়েই তারা মূলত ইভিএম ব্যবহার থেকে সরে এসেছে। নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে অনেক রাজনৈতিক দলই সাধুবাদ জানিয়েছে। আমরাও মনে করি, পুরোপুরি প্রস্ততি না নিয়ে ইভিএম ব্যবহার করা উচিৎ নয়। পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়েও এমন সিদ্ধান্তে আসা জরুরি। কেননা বিতর্কমুক্ত এবং সর্বজনের কাছে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচন করতে হলে জনমতকে আগে প্রাধান্য দিতে হবে। তা না হলে সব ধরনের চেষ্টা ব্যর্থ  হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগইভিএমইসিজাতীয় নির্বাচননির্বাচনবিএনপিসিইসিসেনাসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের স্থাপত্যশিল্পের প্রদর্শনী সুইজারল্যান্ডে

পরবর্তী

আড়াই মিনিটের কিলিং মিশন, বস কই বলেই গুলি

পরবর্তী
সিসিটিভি ফুটেজে তিনজন সন্দেহভাজন ব্যক্তি ধরা পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আড়াই মিনিটের কিলিং মিশন, বস কই বলেই গুলি

FBI agent outside Rancho Tehama School in California. Channel i News - চ্যানেল আই নিউজ

অগণিত জীবন বাঁচালেন শিক্ষকরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT