চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে ভিন্ন স্বাদের কাবাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২১ পূর্বাহ্ণ ২৩, জুন ২০১৫
অন্যান্য
A A

ইফতারের আইটেমে কে না চায় একটু ভিন্ন মাত্রা যোগ করতে। ইফতারে ছোট-বড় সবার কাছে কাবাব আইটেম প্রাধান্য পায়। সারাদিন রোজা রাখার পর বাইরের অস্বাস্থ্যকর কাবাব না খেয়ে ঘরে বসেই বানিয়ে ফেলুন মজাদার কাবাব। বাড়তি স্বাদ পেতে কাবারের সঙ্গে রাখতে পারেন ভিন্ন স্বাদের কিছু সালাদ। এছাড়াও থাকতে পারে ঘিয়ে বা তেল ভাজা পরোটা।

হাড়ি কাবাব

উপকরণ: হাড়সহ গরুর গোশত ১ কেজি, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাবাব মশলা পরিমাণ মতো, মরিচ গুড়া ২ চা চামচ, টক দই ১ কাপ, গোল মরিচ গুড়ো সামান্য, লবণ স্বাদ মতো ও তেল পরিমাণ মতো।

Banglabid

প্রস্তুত প্রণালি: প্রথমে গরুর গোশত ভালো করে ধুয়ে লবণ ও গোল মরিচ দিয়ে আধাঘণ্টা রেখে দিন। এরপর ফ্রাই প্যানে তেল গরম করে গরুর গোশত এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিন। এবার অন্য একটি পাত্রে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে একে একে সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিন। কষানো হয়ে টক দই ঢেলে দিন।

টক দই ফুটে উঠলে ভাজা গোশত ঢেলে দিয়ে অল্প আচে রান্না করুণ। গোশতের ঝোল শুকিয়ে আসলে সামান্য ঘি দিয়ে একটি স্টিলের বাটিতে কয়লার টুকরোর ওপর ৫ মিনিট রাখুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন হাড়ি কাবাব। কাবাবে খেতে সঙ্গে রাখেতে পারেন তেলে ভাজা গরম পরোটা।

মজাদার আদানা কাবাব

Reneta

উপকরণ: গরুর গোশত ১ কেজি, পার্সলে পাতা ৫০ গ্রাম, গরুর চর্বি ৫০ গ্রাম, রসুন বাটা ২ টেবিল চামচ, পেপরিকা ১ চা চামচ, পেঁয়াজ ২টি, কাঁচা মরিচ স্বাদ, মতো, পুদিনা বাটা পরিমাণ মতো, জিরা ১ চা চামচ ও গোল মরিচ গুড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে গরুর গোশত ও চর্বি একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিন। অন্যদিকে পার্সলে, রসুন, কাঁচা মরিচ, পেঁয়াজ, পুদিনা পাতা দিয়ে গোশতটি ভালো করে মেখে নিন। মাখানো হয়ে গেলে ১৫ মিনিট ফ্রিজে রাখুন। এরপর ফ্রিজ থেকে বের করে শিকের মধ্যে গরুর গোশত ঢুকিয়ে ভালো করে পুড়িয়ে নিন। ইফতারের আগে গরম গরম সালাদের সঙ্গে উপভোগ করুন মজাদার আদানা কাবাব।

বিফ কিমা কাবাব

উপকরণ: গরুর কিমা দুই কাপ, রসুন বাটা এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, ধনিয়া গুড়ো ২ চামচ, গরম মসলার গুড়া ১ চা চামচ, গাজর, ফুলকপি, বাধা কপি, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, কাঁচা মরিচ কুচি স্বাদ মতো, পুদিনা পাতা কুচি, সামান্য হলুদের গুড়া, বিস্কুটের গুড়া এক কাপ, লেবুল রস ২ চামচ, ফেটানো ডিম ৪ টি, লবণ স্বাদ মতো ও তেল ভাজার জন্য।

প্রস্তুত প্রণালি: প্রথমে গরুর কিমা সেদ্ধ করে নিন। সব সবজিগুলো ভালো করে সেদ্ধ করে নিন। এরপর সিদ্ধ করা গরুর কিমা ও সবজি গুলোর সঙ্গে সব মসলা মিশিয়ে ভালো করে চটকিয়ে নিন।

চটকানো কিমা চপ আকারে বানিয়ে ফেটানো ডিমে ভিজিয়ে নিয়ে বিস্কুটের গুড়া লাগিয়ে গরম তেলে হালকা বাদামি রঙ করে ভেজে নিন। গরম গরম ইফতারের টেবিলে পরিবেশ করুন বিফ কিমা কাবাব। টমেটো সস কিংবা নান রুটির সঙ্গে খেতে পারেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাবাররমজানরোজা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT