চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারে চাই মজাদার ফ্রাইড চিকেন বল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৯ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৫
অন্যান্য
A A

প্রতিদিন ইফতারে সবাই কোনো নতুন আইটেম তৈরি করতে চান। আবার নতুন আইটেমটি হতে হবে এমন যা বানানো সহজ, খেতে সুস্বাদু আর শরীরের জন্য উপকারি। পরিবারের সবার পছন্দ আর চাহিদার কথা মাথায় রেখে ইফতারে তৈরি করুন মজাদার চিকেন ফ্রাইড বল। যেভাবে তৈরি করবেন-

প্রয়োজনীয় উপকরণ: ১৫০ গ্রাম চিকেন কিমা, ৩টি কাঁচা মরিচ কুচি, ১টি পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি, ১টি লেবুর খোসার গ্রেড করা, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, শুকনো মরিচ গুঁড়ো ১ চা চামচ, ডিম ২টি, ১ টেবিল চামচ ব্রেড ক্রাম্বস, লবণ স্বাদমতো, তেল পরিমাণ মতো

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে চিকেন কিমা নিয়ে তাতে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, লেবুর খোসা গ্রেড করে একসঙ্গে ভালো করে মিশাবো। এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি, গোল মরিচ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, ডিম দিয়ে ভালো করে মিশাতে হবে। মিশ্রণটিকে একটু শক্ত করতে এর মধ্যে ব্রেডক্রাম্বস দিয়ে আবার ভালো করে মাখাবো।

Banglabid

এরপর অল্প অল্প করে কিমার মিশ্রণ হাতে নিয়ে ছোট ছোট বল বানাতে হবে। একটি ফ্রাইপেনে ২ টেবিল চামচ তেল নিয়ে তা গরম করবো। তেল গরম হলে চিকেন বলগুলো ভেজে নিবো।

চিকেন বলের সস: 

প্রয়োজনীয় উপকরণ: রসুন কুচি ৩টি, টমেটো কুচি ১টি, ২ টেবিল চামচ টমেটো সস, ১ চা চামচ ভিনেগার, ১চা চামচ গোল মরিচ গুঁড়ো, লবণ স্বাদমতো, ১ টেবিল চামচ তেল।  

Reneta

প্রস্তুত প্রণালী: এর জন্য আরেকটি ফ্রাইপেনে ১টেবিল চামচ তেল গরম করে তাতে রসুন কুচি, টমেটো কুচি, টমেটো সস, ১চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, ১চা চামচ গোল মরিচ গুঁড়ো, সামান্য একটু লবণ ও ভিনেগার দিয়ে ভালো করে মিশাবো।

এভাবেই খুব সহজে তৈরি হয়ে যাবে চাইনিজ চিকেন বল ও এর লোভনীয় হালকা ঝাল,একটু টক সস। ইফতারে সুস্বাদু এই চিকেন বল তৈরি করে খুশি করে দিন পরিবারের সবাইকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজানরোজার খাবার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT