চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইফতারের বাজার করতে গিয়ে প্রতিপক্ষের হাতে যুবক খুন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ইফতারের বাজার করতে গিয়ে প্রতিপক্ষের হাতে যুবক খুন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে চাষাবাদের সেচ প্রকল্পের বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। নিহতের নাম মোর্শেদ আলী (৩৮)।

আজ বৃহস্পতিবার ইফতারের আগে পিএমখালীর চেরাঙ্গর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোরশেদ আলী পিএমখালী মাইছপাড়ার মৃত মাওলানা ওমর আলীর ছেলে।

নিহতের ছোট ভাই আইনজীবী এড. জাহেদ আলী জানান, সরকারি একটি সেচ প্রকল্প দীর্ঘদিন মোর্শেদের পরিবার ইজারা নিয়ে পরিচালনা করে আসছিলেন। কিন্তু এক পর্যায়ে একই এলাকার আব্দুল মালেক সিরাজুল ইসলাম আলাল মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠির লোকজন জোর করে দখল করে নেয়। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছুদিনের মধ্যে ওই সেচ প্রকল্পের নতুন করে ইজারা হওয়ার কথা রয়েছে।

ইজারা পাওয়ার জন্য নিহত মোর্শেদ আলীর পরিবার আবেদন করে। এতে ক্ষিপ্ত হয়ে উঠে প্রতিপক্ষ। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ইফতারের বাজার করার জন্য চেরাংঘর বাজারে গেলে সিরাজুল ইসলাম আলাল আব্দুল মালেক  মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠির  অন্তত ২০ জন লোক লোহার রড, ছুরি ও লাঠি নিয়ে মোর্শেদ আলীর উপর হামলা চালায়। হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় মোর্শেদ আলীকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হলে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মো. সেলিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশের একটি টিম। হত্যাকারীরা সবাই চিহ্নিত। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিহত মোর্শেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগ: কুপিয়ে হত্যাপিটিয়ে হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে পরিবার নিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানালেন শাকিব

পরবর্তী

করোনা: চীনে ‘একসঙ্গে ঘুমানো ও চুমু খাওয়া’ নিয়ে নতুন বিধিনিষেধ

পরবর্তী
স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাসের সংক্রমণ রোধে স্যানিটাইজেশন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা: চীনে ‘একসঙ্গে ঘুমানো ও চুমু খাওয়া’ নিয়ে নতুন বিধিনিষেধ

পাকিস্তানের সুপ্রিম কোর্টের সামনে এক ব্যক্তি, পাকিস্তান সিলেটের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের পার্লামেন্ট পুনর্বহালের রায়, শনিবার অনাস্থা ভোট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোন কিনতে দেড় বছরের শিশুকে বিক্রির অভিযোগ

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল, যা জানা গেল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT