চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলে আবারো ৫ বদলি খেলোয়াড়ের নিয়ম চান ক্লপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৩ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের কোচ জার্গেন ক্লপ উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল কোচ ইয়ূর্গেন ক্লপ ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) পাঁচ খেলোয়াড় নামানোর নিয়মের পুনর্বহালের জন্য আবারো আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, এটি পুনর্বহাল হলে তা পয়েন্ট টেবিলের শীর্ষ ছয় ক্লাবের পক্ষে যাবে। 

যুক্তরাজ্যে করোনভাইরাসের প্রথম ধাক্কার কারণে বন্ধ হয়েছিল ইপিএল। প্রথম লকডাউনের সময় ২০২০ সালের জুনে পুনরায় চালু হয় লীগ। প্রতিটি দলকে ম্যাচে পাঁচজন বদলি খেলোয়াড় নামানোর অনুমতি দেয়া হয়।

তবে ইপিএল গত মৌসুমে বদলি খেলোয়াড়ের সংখ্যাটি আবারো তিনে ফিরিয়ে এনেছে। যদিও অন্যান্য সব প্রধান ইউরোপীয় লীগে পাঁচ বদলি খেলোয়াড় নামানোর নিয়ম এখনো বলবৎ আছে।

Banglabid

ক্লপসহ ইপিএলের পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ ছয় দলের কোচরা বারবার নিয়মটি পুনর্বহালের দাবি জানিয়েছেন।

গত সোমবার সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমরা রোববার, বুধবার, শনিবার এবং মঙ্গলবার খেলেছি। এটি একটি ভয়ঙ্কর সময়সূচী। যদি আমরা পরিবর্তন করতে পারি, আমরা তা করব। যদি তা না হয়, তবে সম্ভব নয়। পাঁচ বদলি খেলোয়াড়ের নিয়মে আমাদের আবার ফিরে যাওয়া অপরিহার্য।’

মঙ্গলবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে লিভারপুল। প্রথম লেগে ২-০ গোলের জয় পেয়েছিল অলরেডরা।

Reneta

ক্লপের দল গত ২৭ ফেব্রুয়ারি চেলসির বিপক্ষে কারাবাও কাপ ফাইনালে টাইব্রেকারে জিতেছিল। এরপর দলটি এফএ কাপে নরউইচ সিটি এবং প্রিমিয়ার লীগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল। একের পর এক ব্যস্ত সূচির জন্য খেলোয়াড়দের ফিটনেস নিয়ে উদ্বিগ্ন ক্লপ।

‘একটি প্রতিযোগিতায় (ইপিএল) আমাদের সেটা (পাঁচ বলদির নিয়ম) নেই। এটা পার্থক্য গড়ে দেয়। এটা বুঝতে এত সময় লাগে কেন, আমি বুঝতে পারছি না। প্রিমিয়ার লিগকে তাদের শীর্ষ খেলোয়াড়দেরও বাঁচাতে হবে। এটা কোনো সুবিধার জন্য নয়, এটি ফুটবলের গুনগণ মানের সঙ্গে সম্পর্কিত বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সৌদি আরবে বাংলার পিঠা উৎসব শুরু ১৮ মার্চ

পরবর্তী

করোনাভাইরাসের দুই বছর পার করলো বাংলাদেশ

পরবর্তী
অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য লোকজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের দুই বছর পার করলো বাংলাদেশ

জেদ্দা বাংলা স্কুলে ৭ মার্চ উদযাপনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দা বাংলা স্কুলে ৭ মার্চ উদযাপিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT