চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইটালিতে করোনায় ১ হাজারের বেশি মানুষের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনা ভাইরাসের বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। উৎপত্তিস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ইটালিতে। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে দেশটিতে মৃত্যু হয়েছে ১৮৮ জনের। সব মিলিয়ে ইটালিতেই মৃতের সংখ্যা ১ হাজার ১৬ জনে দাঁড়িয়েছে।

তবে ইটালিয়ান পররাষ্ট্র মন্ত্রী আশা প্রকাশ করেছেন, দ্রুতই জরুরি অবস্থা তুলে নেয়ার মতো পরিস্থিতি আসবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন, ১২শর বেশি রোগী আক্রান্ত অবস্থা থেকে সুস্থ হয়েছেন।

Banglabid

করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও গ্রীসে। এ পর্যন্ত ৪ হাজার ৬শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজারের বেশি। ইউরোপের ২৬টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে কর্নাটকের কালবুর্গি জেলায়। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুল্লু। এ সময় নিহত ব্যক্তি যাদের সংস্পর্শে এসেছিলেন তাদেরকেও কোয়ারিন্টেনে রাখার ঘোষণা দিয়েছেন।

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসের ৭০টি ঘটনার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা ছড়িয়ে পড়ায় ১৫ এপ্রিল পর্যন্ত কিছু নির্দিষ্ট শাখা বাদে সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটি।

Reneta

পরিস্থিতিকে প্রজন্মের সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সঙ্কট বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সব স্কুল বন্ধের ঘোষণা দিয়েছে আয়ারল্যান্ড। স্পেন সরকারের সকল কর্মীকে করোনা পরীক্ষার আওতায় আনা হয়েছে। আশঙ্কাজনক হারে কমেছে বৈশ্বিক শেয়ার বাজারের লেনদেন।

অস্ট্রেলিয়ায় অবস্থান করা অস্কার জয়ী মার্কিন অভিনেতা টম হ্যাঙ্কস ও তার স্ত্রী রিটা উইলসন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কানাডার জাস্টিন ট্রুডোর স্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

তবে করোনার উৎপত্তিস্থল চীনের হুবেইতেই আক্রান্তের সংখ্যা কমে গেছে। সাউথ কোরিয়াতেও দু’সপ্তাহ ধরে আক্রান্তের হার অনেক কমেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইটালিকরোনা ভাইরাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনস্বাস্থ্য প্রতিষ্ঠান, আইসিডিআরবি এবং চট্টগ্রামে সংক্রমণ হাসপাতালকে প্রয়োজনে কাজে লাগাবে সরকার: আইইডিসিআর

পরবর্তী

জাস্টিন ট্রুডোর স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত

পরবর্তী
করোনা

জাস্টিন ট্রুডোর স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত

চ্যানেল আই দর্শক ফোরাম কক্সবাজারের আহ্বায়ক রইস উদ্দিন মারা গেছেন

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT