চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে এবার আবাসিক এলাকায় বিমান হামলা, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৯ পূর্বাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি আবাসিক এলাকায় রাশিয়ার বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

ইউক্রেন বলছে, এই এলাকার আশপাশে কোথাও কোনো কোনো সামরিক স্থাপনা নেই, তবুও চালানো হয়েছে হামলা। ভারী গোলাবর্ষণের কারণে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে উদ্ধারকাজ বন্ধ করে দিতে হয়। শুধুমাত্র ইউক্রেনের পশ্চিমাঞ্চল বাদে বাকি সব স্থানেই গোলাগুলি ও বোমাবর্ষণ চলছে।

ইউক্রেনে এখন আর কেউই নিরাপদ নন। রাজধানী কিয়েভের কাছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের একটি দল হামলার শিকার হয়। গুলিবিদ্ধ হন প্রতিবেদক স্টুয়ার্ট রামসে, ক্যামেরাপার্সনের বুলেটনিরোধী জ্যাকেটে দু’টি গুলি এসে লাগে।

Banglabid

তবে ইউক্রেনের আকাশে ‘নো ফ্লাই জোন’ ঘোষণায় আবারও অস্বীকৃতি জানিয়েছে ন্যাটো। সামরিক জোটটির মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ বলেছেন, এটি করলে ইউরোপজুড়ে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।

সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেন্স্কি বলেছেন, ন্যাটো কার্যত ইউক্রেনের আরও হামলা চালানোর সুযোগ করে দিয়েছে।

রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দখলের পর ইউক্রেনের জোপোরোজিয়া পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘে মার্কিন দূত বলেছেন, পারমাণবিক কেন্দ্রে রাশিয়ার অতর্কিত হামলায় লাখো মানুষের জীবন হুমকিতে পড়তে পারতো।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া ইউক্রেন উত্তেজনারাশিয়া ইউক্রেন সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT