চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচে বল টেম্পারিংয়ের গন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৩ অপরাহ্ণ ১৩, মে ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিংয়ের অভিযোগ থেকে ইংল্যান্ড পেসার লিয়াম প্লাঙ্কেটকে মুক্তি দিয়েছে আইসিসি। রোববারই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শনিবার রোজবোলে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ডেথ ওভারে মাত্র ৮ রান দিয়ে ফাহিম আশারফের উইকেট তুলে নেন ইংলিশ পেসার। ভিডিওতে দেখা যায়, হাতে বল নিয়ে ঘষছেন প্লাঙ্কেট। ডেথ ওভারে রিভার্স সুইংয়ের জন্য বাড়তি চেষ্টায় তার বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। কিন্তু একদিনের মাথায় তদন্ত করে আইসিসি পরিষ্কার জানিয়ে দিল, বল টেম্পারিংয়ের কোনো ঘটনা ঘটেনি।

পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হলেও দ্বিতীয় ম্যাচ ১২ রানে জিতে নেয় ইংল্যান্ড। ৩৭৩ রান তাড়া করে ৩৬১ রান তোলে পাকিস্তান। ৩৪ বছরের ডানহাতি ইংলিশ পেসার প্লাঙ্কেট ৯ ওভারে ৬৪ রান খরচ করে দু’টি উইকেট নেন। আশরাফ ছাড়াও হারিস সোহেলের উইকেট নেন তিনি।

জস বাটলারের দুর্দান্ত সেঞ্চুরিতে বড় রান তুলেছিল ইংল্যান্ড। রানতাড়া করতে নেমে ফখর জামানের দুর্দান্ত শতরানের পরও জিততে পারেনি পাকিস্তান। ১৩৮ রানে ম্যারাথন ইনিংস খেলে ক্রিস ওকসের বলে আউট হন ফখর। ম্যাচের সেরা হয়েছিলেন বাটলার।

গত বছর বল টেম্পারিংয়ে উত্তাল ছিল ক্রিকেটবিশ্ব। এই ঘটনা ‘স্যান্ডপেপার গেট’ নামে পরিচিত ছিল। ২০১৮’র মার্চে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন তৎকালীন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ এবং ওপেনার ডেভিড ওয়ার্নার। আর ৯ মাসের নিষিদ্ধ হন ক্যামেরন বেনক্রফট।

ট্যাগ: ইংল্যান্ড-পাকিস্তান সিরিজবল টেম্পারিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কান উৎসবে শাড়ি পরবেন কঙ্গনা

পরবর্তী

মুসলিমবিরোধী বিশৃঙ্খলায় শ্রীলঙ্কায় সামাজিক মাধ্যম বন্ধ

পরবর্তী
শ্রীলঙ্কা-হামলা-সামাজিক যোগাযোগ মাধ্যম

মুসলিমবিরোধী বিশৃঙ্খলায় শ্রীলঙ্কায় সামাজিক মাধ্যম বন্ধ

চ্যানেল আই অনলাইন নিউজের জন্য হ্যান্ডকাফ ও আইনি হাতকড়া ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের জালে বন্দি শিশু ধর্ষণ মামলার প্রধান আসামী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT