চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের হয়ে খেলার পরিকল্পনা করছেন আমির?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মাত্র ২৭ বছরের মোহাম্মদ আমিরের টেস্ট থেকে অবসর নেয়ার ঘটনায় কোনো সমবেদনা নেই। উল্টো পাকিস্তানের নামীদামী সাবেকরা তুলোধোনা করছেন প্রতিভাবান এই পেসারকে। ওয়াসিম আকরাম, শোয়েব আখতাররা রীতিমতো সরব।

অবসরের একদিন পর আরেক নতুন খবর বের। যাতে শোনা যায়, ব্রিটিশ নাগরিকত্ব চাইছেন পাকিস্তানের বাঁহাতি পেসার। কারণ, ভবিষ্যতে পাকাপাকিভাবে ইংল্যান্ডেই বসবাস করতে চান তিনি।

এবার বেরিয়ে এল আরও বিস্ফোরক খবর। ইংল্যান্ডের হয়ে খেলার পরিকল্পনা করছেন আমির। ভিনদেশে জন্মানো খেলোয়াড়দের ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড যে খেলতে দেয় সে কথা উল্লেখ করে আমির ইস্যু উসকে দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ।

Banglabid

২০১৬’র সেপ্টেম্বরে পাকিস্তান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক নারগিস মালিককে বিয়ে করেন আমির। এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এরই মধ্যে আবার ‘স্পাউস ভিসা’ (স্বামী বা স্ত্রীকে যুক্তরাজ্যে নেয়ার ভিসা) আবেদন করেছেন তিনি। যা তাকে ৩০ মাস পর্যন্ত যুক্তরাজ্যে থাকার অনুমতি দেবে।

‘স্পাউস ভিসা’ পেলে ২৭ বছরের আমির সেখানে কাজ করতে পারবেন এবং তার সাথে অন্যান্য সুযোগ-সুবিধাও নিতে সক্ষম হবেন।

শুধু নাগরিকত্ব চাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই আমির। বাঁহাতি পেসার লন্ডনে একটি বাড়িও কিনতে চাইছেন।

Reneta

তবে পত্রিকাটি এটা স্পষ্ট করে জানাতে পারেনি যে, কখন, কোথায় এবং কীভাবে আমির ‘স্পাউস ভিসা’র আবেদন করেছেন। তার উপর স্পট ফিক্সিংয়ের অপরাধে জড়িয়ে এই ইংল্যান্ডেই জেল খেটেছিলেন তিনি। যদিও ওই ঘটনার পর পাকিস্তান দলের সঙ্গে অনেকবারই ইংল্যান্ড ভ্রমণ করেছেন আমির।

স্থায়ীভাবে বসবাসের পর, এই পেসার ব্রিটিশ পাসপোর্টের জন্যও আবেদন করতে পারবেন।

আমির ব্রিটিশ নাগরিকত্ব পেলে ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন বলে জানাচ্ছে টেলিগ্রাফ। ২০১৮ সালের নভেম্বরে নতুন আইন পাশ করে ইংল্যান্ড। যেখানে বলা হয়েছে, ইংল্যান্ডে তিন বা তার বেশি সময় স্থায়ী হলে তারা ইংল্যান্ড দলের জন্য নির্বাচিত হতে পারবেন।

যে আইনের বলে এবার ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলেছেন জ্যামাইকায় জন্ম নেয়া জফরা আর্চার। ইংলিশদের বিশ্বকাপ জয়ের অন্যতম হিরোও তিনি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও পাকিস্তানের হয়ে ওয়ানডে এবং টি-টুয়েন্টি খেলে যাওয়ার কথা জানিয়েছেন আমির।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিরপাকিস্তান ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুসময়ে ‘পুষিয়ে’ দেবেন তামিম

পরবর্তী

পশুর হাটে জাল নোট শনাক্ত করবে যেসব ব্যাংক

পরবর্তী

পশুর হাটে জাল নোট শনাক্ত করবে যেসব ব্যাংক

‘সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটিই ঝুঁকিপূর্ণ’

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT