চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটারের অবসর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেটার অ্যানিয়া শ্রাবসোল। ইংলিশদের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রায় ১৪ বছর প্রতিনিধিত্ব করেছেন ৩০ বর্ষী এ ক্রিকেটার। বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে অবসরের ঘোষণাটি জানিয়েছেন তিনি।

‘গত ১৪ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। মেয়েদের ক্রিকেট দ্রুত এগিয়ে যাচ্ছে। এই সময়ে খেলতে পারাটা আমার জন্য গর্বের ও আনন্দের। তবে এই পরিবর্তনের সাথে এখন মানিয়ে নেয়াটাও কঠিন। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালের ইংল্যান্ডকে নারী বিশ্বকাপ জেতানোর কারিগর ছিলেন অ্যানিয়া। ফাইনাল ম্যাচে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে একাই ধসিয়ে দিয়েছিলেন ডানহাতি পেসার। অবিশ্বাস্য এ অবদানের জন্য সে বছর ব্রিটিশ সরকারের সম্মানসূচক ‘এমবিএ’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

Banglabid

২০০৮ সালের ১৪ আগস্ট সাউথ আফ্রিকার মেয়েদের বিপক্ষে অভিষেক হয় অ্যানিয়ার। ওয়ানডেতে ৮৬ ম্যাচে ২৬ গড়ে ১০৬ উইকেট আছে এ পেসারের। এ ফরম্যাটে ইংলিশদের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন তিনি।

ওয়ানডে অভিষেকের মাত্র ৯ দিনের ব্যবধানে টি-টুয়েন্টিতে অভিষেক হয় ডানহাতি পেসারের৷ এ ফরম্যাটেও একবার বিশ্বকাপ জিতেছেন অ্যানিয়া। ক্ষুদ্র সংস্করণে তার উইকেট ১০৪টি।

২০১৮ সালে একবার ইংলিশ মেয়েদের নেতৃত্বের দায়িত্বও পালন করেছেন অ্যানিয়া। এছাড়া প্রথম নারী ক্রিকেটার হিসেবে উইজডেন ক্রিকেটার্সের কভারে জায়গা পেয়েছিলেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডমেয়েদের ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়ের পিঁড়িতে রণবীর-আলিয়া

পরবর্তী

ইনজুরির বিপদে পড়েছে ম্যানসিটি

পরবর্তী
প্রতিদ্বন্দ্বী ফুটবল দলগুলো মাঠে ঝগড়া করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনজুরির বিপদে পড়েছে ম্যানসিটি

ধানমন্ডিতে ঈদ মেলার জন্য প্রস্তুত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানমন্ডিতে ঈদ মেলা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সামনে আবেগাপ্লুত এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আস্ত খাসি না দেওয়ায় তর্ক করলেন বর, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের সামাজিক মাধ্যম ব্যবহার নিয়ে নতুন যে নির্দেশিকা

আগস্ট ১৮, ২০২৬
প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

প্রফেসর ইউনূস জাতির সাথে প্রতারণা করে গেছেন: নুরুল হক নূর

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের নতুন মানচিত্রে হরমুজ প্রণালি এখন ‘মার্কিন ভূখণ্ড’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT