চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে রোনালদোদের সঙ্গী নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫০ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে এগিয়ে গিয়েও নিজেদের ‘হাস্যকর’ ভুলে হারতে হল ইংল্যান্ডকে। বৃহস্পতিবার রাতে শুরুতে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় নেদারল্যান্ডস।

গিমারেসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে মার্কাস র‌্যাশফোর্ডের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। বিরতির পর নেদারল্যান্ডসকে সমতায় ফেরান ডি লিট। অতিরিক্ত সময়ের ‘হাস্যকর’ ভুলে ২০১৮ বিশ্বকাপের পর আরেকটি টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে বিদায় নিল ইংলিশরা।

প্রথমে ইংল্যান্ডের কাইল ওয়াকার নিজেদের জালেই বল জড়ালে লিড নেয় নেদারল্যান্ডস। এরপর প্রোমেসের গোলে জয় নিশ্চিত হয় ডাচদের।

Banglabid

একদিন আগে ক্রিস্টিয়ানো রোনালদোর একক নৈপুণ্যে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক পর্তুগাল। জাতীয় দলের হয়ে টানা চার ম্যাচে গোলহীন থাকার পর পর্তুগালকে ফাইনালে তুলতে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সিআর সেভেন।

বৃহস্পতিবার ম্যাচের ৩২তম মিনিটে ডি-বক্সের ভেতর র‌্যাশফোর্ডকে ফেলে দেন ডি লিট। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি র‌্যাশফোর্ড।

বিরতির পর গোলের জন্য মরিয়া নেদারল্যান্ডসকে অনেকটা সময় অপেক্ষায় থাকতে হয়। ৭৩তম মিনিটে মেম্পিস ডিপাইয়ের কর্নার কিকে ভেসে আসা বলে ইংলিশ ডিফেন্ডারদের রক্ষণের দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন ডি লিট।

Reneta

দশ মিনিট পর বদলি খেলোয়াড় হোসে লিনগার্ড লক্ষ্যভেদ করলে গোলের উদযাপনে মেতে ওঠে ইংল্যান্ড। তবে ভিআর প্রযুক্তির সহায়তা নিয়ে গোলটি বাতিল করেন রেফারি।

নির্ধারিত সময়ের খেলা ১-১এ অমীমাংসিত থাকলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। সেখানেই কপাল পোড়ে ইংল্যান্ডের। ৯৭তম মিনিটে ডি-বক্সের ভেতরে জন স্টোনস থেকে বল কেড়ে নেন মেম্পিস ডিপাই। তার শট জর্দান পিকফোর্ড দারুণ দক্ষতায় রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। কাছে থাকা প্রোমেসের চ্যালেঞ্জের মুখে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন ওয়াকার।

ম্যাচের ১১৪তম মিনিটে আরেকটি হাস্যকর ভুলে পরাজয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। নিজেদের বক্সের ভেতরে জন স্টোনস রস বার্কলিকে পাস দেন। বার্কলি ফিরতি পাস দিতে গিয়ে বলের দখল হারান। কাছেই থাকা সুযোগসন্ধানী ডিপাই বল বাড়ান অরক্ষিত প্রোমেসকে। গোলমুখ থেকে দারুণ ফিনিশিংয়ে জাল খুঁজে নিয়ে নেদারল্যান্ডসকে উল্লাসে ভাসান এ সেভিয়া ফরোয়ার্ড।

হতাশা কাটিয়ে ওঠার লক্ষ্যে আগামী রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। একইদিন পোর্তোয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের বিপক্ষে ফাইনালে লড়বে ২০১৮ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়া নেদারল্যান্ডস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশনস লিগপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজধানীতে আরও ৪টি মেট্রোরেল লাইনের কাজ শিগগিরই শুরু

পরবর্তী

নোয়াখালীর চৌমুহনীতে মার্কেটে আগুন

পরবর্তী
আগুন

নোয়াখালীর চৌমুহনীতে মার্কেটে আগুন

স্টার্কদের আবেদনে আতঙ্কিত ছিলেন আম্পায়াররা!

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT