চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আয়ারল্যান্ড সিরিজে থাকছে টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড হাই-পারফরম্যান্স (এইচপি) দল। স্বাগতিক এইচপি দলের বিপক্ষে আইরিশদের একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে যোগ করা হয়েছে দুটি টি-টুয়েন্টি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট ম্যানেজার আবু ইমাম কায়সার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে ক্যাম্প শুরু হবে ১ ফেব্রুয়ারি। তার আগে ২৫ জানুয়ারি কক্সবাজারে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। চট্টগ্রামে এইচপি ও যুবদলের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে আমাদের।’

‘আয়ারল্যান্ড এইচপি দল এখানে এসে একটি চার দিনের ম্যাচ, পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে আমাদের এইচপি দলের কয়েকটি ম্যাচ রাখা হয়েছে সিরিজের আগে প্রস্তুতির জন্য।’

Banglabid

করোনা মহামারির কারণে ২০২০ সালে একটি মাত্র আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। দশ মাসের দীর্ঘ বিরতি কাটিয়ে ২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা। রোববার বাংলাদেশে আসা ক্যারিবীয়রা তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে।

জাতীয় দলের পাশাপাশি এইচপি দ্বিপক্ষীয় সিরিজও আয়োজন করতে যাচ্ছে বিসিবি। জাতীয় দলের পাইপলাইন এইচপি স্কোয়াড। অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি। ৭ অক্টোবর শুরু হয়েছিল ক্যাম্প। নভেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য বন্ধ হয়ে যায় অনুশীলন। আসরে অংশ নেন এইচপির অধিকাংশ ক্রিকেটার।

২০২২ যুব বিশ্বকাপ সামনে রেখে অনূর্ধ্ব-১৯ দল গঠন হয়ে গেছে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে তাদের কিছুটা বিলম্ব হবে। গত বছরের নভেম্বরে যুব এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে স্থগিত হয়ে যায়। জুলাইয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে আকবর-ইমনদের উত্তরসূরিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আর্থিক নয়, আত্মিক কারণে সংগীত নিয়ে নতুন পরিকল্পনা করছি’

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: বাঙালির বিজয়ের পরিপূর্ণতার দিন

পরবর্তী

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন: বাঙালির বিজয়ের পরিপূর্ণতার দিন

আইন সাংবাদিকতায় বিরাট শূন্যতা তৈরি হল: অ্যাটর্নি জেনারেল

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT