চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আামাদের সবার বুকের ভেতর অসংখ্য গল্প আছে’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
১১:০১ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৮
শিল্প সাহিত্য
A A

“আমাদের সবারই বুকের ভেতর অসংখ্য গল্প আছে। যারা সেগুলো লিখে প্রকাশ করতে পারেন তারা নিঃসন্দেহে সৌভাগ্যবান। আর যারা সেই লেখা পড়েন তারা আরও বেশি সৌভাগ্যবান। কেননা এক জীবনের বাইরেও যে আরও  জীবন আছে তা কেবল বই পড়েই জানা যায়।’’

তরুণ লেখক ও পাঠকদের উদ্দেশ্যে এভাবেই নিজের কথাগুলো ব্যক্ত করলেন বরেণ্য কথাসাহিত্যক হরিশংকর জলদাস।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত অনলাইন বুক রিভিউ প্রতিযোগিতার সমানপী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি অনুরোধ করে বলেন, নিজের জনপদের গল্প লিখুন, লিখুন চারিপাশের গণমানুষের ইতিহাস।

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ (ডিইউএলএস) এর আয়োজনে প্রতিযোগিতার সমাপনীতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, কবি আলতাফ শাহনেওয়াজ, তরুণ কথাসাহিত্যিক আবদুল্লাহ আল ইমরান এবং অন্বেষার প্রকাশন শাহাদাত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিইউএলএসের সভাপতি আরিয়ান অপূর্ব দাস।

প্রতিযোগিতায় আবদুল্লাহ আল ইমরানের ‘কালচক্র’ এবং ‘দিবানিশি’ উপন্যাসের উপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশ’ পাঠক তাদের পাঠপ্রতিক্রিয়া লিখে জমা দেন। সেরা ২০টি পর্যালোচনাকে পুরস্কৃত করা হয়। প্রথম তিনজন পেয়েছেন ডেল বাংলাদেশের সৌজন্যে একটি করে ল্যাপটপ। ল্যাপটপ বিজয়ী সেরা তিনজন হলেন- মাহাদী হাসান, মালাকিন মারমা ইপা এবং ইজাজুল হক।

Reneta

এসময় লেখক আবদুল্লাহ আল ইমরান বলেন, শিল্প কলকারখানার উত্থান পর্ব নিয়ে অনেক গল্প-উপন্যাস রচিত হলেও পতন নিয়ে খুব বেশি কাজ হয়নি। অনুতাপের বিষয় পাটকে ঘিরে এদেশের বিপুল জনগোষ্ঠীর জীবনাচারণ আবর্তিত হলেও আমাদের সাহিত্যে পাট কিংবা পাটকল শ্রমিকদের যাপিত জীবন অনুপস্থিত। উপন্যাসে আমি খুলনার সেসব চেনা মানুষদের মুখচ্ছবিই আঁকতে চেয়েছি।

সভাপতির বক্তব্যে সাদেকা হালিম বলেন, এ প্রজন্মের তরুণরা ডায়েরী লেখে না, বই পড়ে না। ফলে শিল্প-সাহিত্যমনা তরুণ প্রজন্ম থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এমন আয়োজন নবীন প্রজন্মকে নিশ্চয়ই বই পড়ার প্রতি আগ্রহী করে তুলবে।

‘বই পড়ুন ল্যাপটপ জিতুন’ শিরোনামের এই প্রতিযোগিতা শুরু হয় নভেম্বর মাসে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইতিহাস ধরবো তুলে বই যাবে তৃণমূলে’

পরবর্তী

এরশাদও গুরুত্বপূর্ণ

পরবর্তী
এরশাদ

এরশাদও গুরুত্বপূর্ণ

সৌন্দর্যের আইকন কানিজ আলমাস খান

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT