চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৮
নারী
A A
আসমা জাহাঙ্গীর-আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পাকিস্তানের বিশিষ্ট মানবাধিকার আইনজীবী ও সমাজকর্মী আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী পাকিস্তানসহ গোটা বিশ্বে নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় আসমা জাহাঙ্গীরের ভূমিকার কথা স্মরণ করেন।

শেখ হাসিনা বর্তমানে সরকারি সফরে ইতালিতে অবস্থান করছেন। সেখান থেকেই এই শোকবার্তা জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম রোম থেকে টেলিফোনে বলেন, প্রধানমন্ত্রী আসমা জাহাঙ্গীরের বাবা মালিক গুলাম জিলানীর কথাও স্মরণ করেছেন। ১৯৭১ সালে বাঙালিদের ওপর পাকবাহিনীর নির্মম ও বর্বরোচিত হামলা এবং গণহত্যার কঠোর সমালোচনা করায় ওই সময় জিলানীকে গ্রেফতার করা হয়েছিল।

১৯৭১ সালের ভূমিকার জন্য ২০১৩ সালে মালিক গুলাম জিলানীকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। তার মেয়ে আসমা জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর কাছ থেকে ওই পুরস্কার গ্রহণ করেন।আসমা জাহাঙ্গীর-আসমা জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসমা জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য, ভক্ত ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানান।

৬৬ বছর বয়সী আসমা জাহাঙ্গীর রোববার পাকিস্তানের লাহোরে  হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আসমা পাকিস্তানের মানবাধিকার বিষয়ক আইনজীবী ছিলেন এবং পাকিস্তানের সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী পাকিস্তানের প্রথম নারী।

তিনি পরিচিত ছিলেন নারী অধিকার, সংখ্যালঘু ও মানবাধিকার কর্মী হিসেবে। একই সাথে তিনি জাতিসংঘের মানবাধিকার শুভেচ্ছা দূতও ছিলেন।

এছাড়াও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থায় আইন ও আইন বিষয়ক বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেছেন আসমা জাহাঙ্গীর।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবার চালুু হলো সৌদি আরবের সেই হোটেল

পরবর্তী

কী হয় আলিঙ্গনে?

পরবর্তী
হাগ ডে

কী হয় আলিঙ্গনে?

কেউ স্ক্রিনশট নিলে টের পাবেন ইনস্টাগ্রাম গ্রাহক

সর্বশেষ

বাংলাদেশের হাইকোর্ট ভবন, শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

আগস্ট ৩১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে কৃষি প্রণোদনায় অনিয়মের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

যশোরের হরিণার বিলে তিন দশকেও কাটেনি জলাবদ্ধতা

আগস্ট ৩১, ২০২৬

পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল!

আগস্ট ৩১, ২০২৬

নতুন দায়িত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT