বাংলাদেশ

আসন ভাগাভাগি নিয়েও কথা হবে আজকের সংলাপে

১৪ দল-সংলাপ-প্রধানমন্ত্রী

চলমান সংলাপের অংশ হিসেবে আজ রাতে ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংলাপে আসন ভাগাভাগি নিয়েও কথা হবে বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

শুরুতে আওয়ামী লীগের সঙ্গে সংলাপের আগ্রহ জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। সেই সংলাপ হওয়ার আগেই আরও বেশ কয়েকটি দল এবং জোট আওয়ামী লীগের সঙ্গে সংলাপ করতে চেয়ে চিঠি দেয়।

প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দেয়ার পর ১ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট এবং ২ নভেম্বর যুক্তফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিত হয় সংলাপ। আর সোমবার সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গে।

পাশাপাশি ১৪ দলের শরিকরা প্রধান দল আওয়ামী লীগের সঙ্গে সংলাপে আগ্রহ দেখালে আলোচনার তারিখ ঠিক হয় ৪ নভেম্বর।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, তারা মূলত তিনটি এজেন্ডা নিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করবেন। সংলাপে ১৪ দলের শরিক প্রতিটি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকদের অংশ নেয়ার কথা রয়েছে।

বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে:

বিষয়:প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…