চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসছেন না সাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দেশের মাটিতে অনুশীলন ক্যাম্পে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। তবে আয়ারল্যান্ড সিরিজের শুরু থেকেই পাওয়া যাবে আইপিএল খেলতে ভারতে থাকা এ অলরাউন্ডারকে।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান জানালেন, ‘সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনও কয়েকটি ম্যাচ খেলার সম্ভাবনা আছে সাকিবের। আর এ কারণে সেখানে থাকছেন তিনি।’

সপ্তাহখানেক আগে সাকিবকে ক্যাম্পে যোগ দেয়ার চিঠি দিয়ে ইতিবাচক সাড়া পেয়েছিল বিসিবি। তখন বোর্ডের দিক থেকে জানানো হয়েছিল, ফিরে এসে শুরু থেকেই ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক।

‘সানরাইজার্সের হয়ে একজন বা দুইজন খেলোয়াড়ের চলে যাওয়ার কথা। যদি চলে যায় তাহলে তার খেলার সম্ভাবনা আছে। আর যদি ম্যাচ খেলতে পারে সেটা সাকিব-আমাদের উভয়ের জন্যই ভালো।’ কারণ হিসেবে এমনই জানালেন আকরাম।

দেশে না হলেও আয়ারল্যান্ডে শুরু থেকেই সাকিবকে পাওয়ার কথা বলেছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, ‘আশা করি সাকিবকে আমরা ত্রিদেশীয় সিরিজে পাব।’

পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নিতে হায়দরাবাদের শিবির ছাড়ার কথা রয়েছে ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর। সেক্ষেত্রে সাকিবের সুযোগ থাকবে একাদশে ফেরার। সেই কারণেই ভারত থেকে সরাসরি আয়ারল্যান্ডে দলের সাথে যোগ দেবেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট দলবিশ্বকাপ-২০১৯লিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬

আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও এক কোচকে শাস্তির আওতায় নেবে ফিফা

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT