চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশা-লতায় ‘প্রতিদ্বন্দ্বিতা’র গল্প কি সত্য?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২১
এইচটি বাংলা, বিনোদন
A A
দুই নারী একে অপরের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বোনই সংগীত জগতের কিংবদন্তী। একজন আশা ভোঁসলে, অন্যজন লতা মঙ্গেশকর। তাদের জনপ্রিয়তাকে কেন্দ্র করে বাজারে বহু প্রচলিত গল্প আছে। তার একটি হলো, গানের জগতে আশা-লতা একে অন্যের প্রতিদ্বন্দ্বী! শুধু তাই নয়, পত্রপত্রিকাতেও এ বিষয়ে লেখালেখি হয়েছে বিস্তর! কিন্তু এই খবরটি কি আসলেই সত্যি?

বুধবার (৮ সেপ্টেম্বর) ৮৮-তে পা রাখলেন গায়িকা আশা ভোঁসলে। প্রবীণ এই সংগীতশিল্পী একবার তার দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে ‘ভাইবোনের প্রতিদ্বন্দ্বিতার’ গুজব নিয়ে মুখ খুলেছিলেন। জন্মদিনে তিনি এমন একটি ঘটনার কথা বলেছিলেন যেই ঘটনার ফলে, দুই বোনই হাসাহাসি করতেন!

১৯৪৩ সালে গানের ক্যারিয়ার শুরু করেন আশা ভোঁসলে। ২০০০ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত তিনি। ৭ দশকেরও বেশি সময় ধরে ১২ হাজারেরও বেশি গানের রেকর্ডিং করেছেন তিনি। বারবার তার এবং লতা মঙ্গেশকরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলা হয়েছে।

একটি শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া একটি পুরনো সাক্ষাৎকারে আশা বলেছিলেন, ‘ও আমার বোন এবং আমার প্রিয় গায়িকা। মানুষ গল্প বানিয়ে বিপত্তি তৈরির চেষ্টা করে। কিন্তু রক্ত জলের চেয়ে ঘন। আমার মনে আছে, মাঝে মাঝে আমরা একই অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। ইন্ডাস্ট্রির কিছু মানুষ আমাকে উপেক্ষা করে তার সঙ্গে কথা বলত। যেন তাদের আনুগত্য প্রমাণ করার চেষ্টা করত। পরে এবিষয় নিয়ে আমি আর দিদি হাসাহাসি করতাম’।

আশা কয়েক বছর আগে মুম্বাই মিরর -এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রয়াত স্বামী, সংগীতশিল্পী আরডি বর্মন লতাকে যে ধরনের গান দিতেন সেই সম্পর্কে কথা বলেছিলেন। আশা বলেছিলেন, ‘তিনি দিদি (লতা মঙ্গেশকর)-কে সব মিষ্টি, রোমান্টিক গান দিতেন। আর যখনই কিছু এক্সপেরিমেন্ট করার দরকার থাকত, তখন সেই গান তিনি আমায় দিতেন। সে দুনিয়া মে হোক বা পিয়া তু (কাফেলা), ওহে মেরি জান ম্যায় নে কাহা (দ্য ট্রেন) বা আজা আজা, ও মেরে সোনা (তিসরি মঞ্জিল)-ও আমাকে ডাকত’।

আশা ভোসলে তার বহুমুখী কণ্ঠের জন্য পরিচিত। আয়ে মেহেরবান (হাওড়া ব্রিজ), ইয়ে হ্যায় রেশমি জুলফন কা অন্ধেরা (মেরে সনম), আও হুজুর তুমকো (কিসমত), জাইয়ে আপ কাহান (মেরে সনম), আব কে বারাস (বন্দিনী), দম মারো সহ প্রচুর জনপ্রিয় গান গেয়েছেন তিনি। দম (হরে রাম হরে কৃষ্ণ), এবং চুরা লিয়া হ্যায় তুমনে (ইয়াদো কি বারাত) সহ আরও অনেক।

ট্যাগ: আশা ভোঁসলেগানজনপ্রিয়বলি।ুডবলিউডলতা মঙ্গেশকরলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শিক্ষা প্রতিষ্ঠানে যাবার আগে শিক্ষার্থীদের সচেতন করতে হবে

পরবর্তী

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন: স্বাস্থ্য সচেতনতা ও তথ্য প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্ত ও মৃত্যু কমেছে

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT