চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুল-পিনাকের ব্যাটে পূর্বাঞ্চলের প্রতিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলের তোলা ৪৮২ রানের জবাবে দারুণ ব্যাট করছিলেন পিনাক ঘোষ ও মোহাম্মদ আশরাফুল। পূর্বাঞ্চলের দুই ব্যাটসম্যান ওপেনিং ‍জুটিতেই করে ফেলেন ১৪৬ রান। শুরুর মতো অবশ্য দিনের শেষটা হয়নি। দ্বিতীয় দিন শেষে দলটির সংগ্রহ ৫ উইকেটে ২৬৪ রান।

বিসিএলের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে পূর্বাঞ্চল পিছিয়ে ১৯১ রানে, হাতে তাদের ৫ উইকেট। নাসির হোসেন ১০ ও জাকির হাসান ৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে পিনাক-আশরাফুল জাগিয়েছিলেন সেঞ্চুরির আশা। কাছে গিয়ে সুযোগ হাতছাড়া করেছেন দুজনই।

দলীয় সংগ্রহ দেড়শ ছোঁয়ার আগে আশরাফুল ৭১ রান করে আব্দুর রাজ্জাকের বলে বোল্ড হন। ১২৩ বলের ইনিংসে ছিল ১২টি চার।

আশরাফুল ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি পিনাক। এ বাঁহাতি ওপেনার ৮০ রান করে ফরহাদ রেজার বলে ক্যাচ তুলে দেন। ১৫৩ বলের ইনিংসে ছিল ১২টি চার ও একটি ছয়ের মার।

সম্ভাবনাময় দুটি ইনিংস থামার পর ইয়াসির আলি রাব্বি দেখিয়েছিলেন ভালো কিছুর আশা। রাজ্জাকের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে তিনি থামেন ৪৪ রানে।

পূর্বাঞ্চলের অধিনায়ক ইমরুল কায়েস ২৮ ও আফিফ হোসেন ধ্রুব ১৫ রান করে আউট হন অফস্পিনার মেহেদী হাসানের বলে। আড়াইশ পেরিয়ে দ্বিতীয় দিন শেষ করে দলটি।

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেন এনামুল হক বিজয় (১২৯), নুরুল হাসান সোহান (১৫৫) ও মেহেদী হাসান (১১২)। রেজাউর রহমান ও সাকলাইন সজিব নেন তিনটি করে উইকেট।

ট্যাগ: আশরাফুলপিনাক ঘোষবিসিএল-২০২০লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘আমি নিজেও খন্দকার মোশতাক চরিত্রটিকে ঘৃণা করি’

পরবর্তী

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ গবেষণায় এমফিল-পিএইচডি কোর্স

পরবর্তী

‘বঙ্গবন্ধুর রাজনৈতিক চিন্তা, সমাজ ভাবনা ও আদর্শ’ গবেষণায় এমফিল-পিএইচডি কোর্স

করোনা ভাইরাসের প্রভাবে ভিয়েতনামের পর্যটন খাতে লোকসান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT