চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশরাফুলের কোচিং অধ্যায় শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার আশরাফুলের ছবি, সবুজ ও লাল জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুল কোচ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিপিএলের দল রংপুর রাইডার্সের সহকারী কোচ হয়ে যাচ্ছেন গ্লোবাল টি-টুয়েন্টি সুপার লিগে। বৃহস্পতিবার মিরপুরে একাডেমি মাঠে আশরাফুলের অধীনে অনুশীলন সেরেছেন আফিফ-সাইফউদ্দিন-সোহান-মেহেদীরা।

ওয়েস্ট ইন্ডিজে গায়ানায় আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের। অংশ নেবে ৫ দেশের ৫ ফ্র্যাঞ্চাইজি।

স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল।

Banglabid

প্রায় ১২ কোটি টাকা প্রাইজমানির টুর্নামেন্টের পর্দা নামবে ৭ ডিসেম্বর। টুর্নামেন্টের জন্য দল গুছিয়ে নিয়েছে রংপুর। প্রস্তুতিও শুরু হয়ে গেল দলটির। আসর শেষে বিপিএলেও রাইডার্সের কোচিংস্টাফে দেখা যাবে আশরাফুলকে।

ম্যাচ পাতানোয় ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আশরাফুল আবার ক্রিকেটে ফিরেছিলেন। ঘরোয়া ক্রিকেটে কয়েক মৌসুম খেললেও আগের মতো সফলতা আসেনি। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গতবছর ইতি টানেন খেলোয়াড়ি জীবনের।

দুবাইয়ে অংশ নেন লেভেল-৩ ক্রিকেট কোচিংয়ে। এবার রংপুরের হয়ে শুরু হল তার নতুন অধ্যায়ের। দলটির প্রধান কোচ মিকি আর্থার যুক্ত হবেন গায়ানাতে।

Reneta

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যুক্ত হলেও এখনি জাতীয় দলের মতো বড় জায়গায় নিজেকে দেখতে চান না আশরাফুল। এগোতে চান ধীরে, ‘খুবই ভালো লাগছে। আসলে খেলা ছাড়ার পরে ক্রিকেটের সাথেই থাকার ইচ্ছা ছিল। গত আসরে বিপিএলের সাথে কাজ করার কথা ছিল রংপুর রাইডার্সের হয়ে, কিন্তু পরে করা হয়নি।’

কোচিং ক্যারিয়ার শুরুর পর এখন জাতীয় দলের প্যানেলে ঢোকার স্বপ্ন দেখেন কিনা? আশরাফুল বললেন, ‘সবারই তো স্বপ্ন থাকে, কিন্তু আমার এখনো শেখার অনেককিছু বাকি আছে। খেলেছি ঠিক আছে, লেভেল-থ্রি (কোচিং) করেছি এটাও ঠিক আছে। তবে কাজ করতে হবে, শুরু করলাম আশা করি যে এখানে ভালো করলে তখনই আসলে সুযোগ হবে। আমি আস্তে-ধীরেই আসতে চাই। একদম সব জায়গায় কাজ করে, সব লেভেলে কাজ করে তারপরই আসতে চাই।’

বাংলাদেশ  জাতীয় ক্রিকেট দলে সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাহউদ্দিন। বড় মঞ্চে স্থানীয় কোচের নিয়োগ প্রসঙ্গে আশরাফুল বললেন, ‘এটা আরও আগে করা উচিত ছিল, বিশেষ করে অনেকগুলো পজিশনেই আমাদের স্থানীয় কোচ থাকলে ভালো হতো। সালাহউদ্দিন ভাই প্রায় ১৩-১৪ বছর পরে আবার জাতীয় দলের রাডারে ঢুকেছেন, এটা আমি মনে করি অবশ্যই ইতিবাচক। আমাদের খেলোয়াড়দের জন্যও ভালো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচগ্লোবাল সুপার লিগমোহাম্মদ আশরাফুলরংপুর রাইডার্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬

গাজায় প্রতিরাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর

আগস্ট ১৭, ২০২৬

বরিশালে পানিতে ডুবে নারীর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

বার্সায় আসছেন ব্যালন ডি অর জয়ী রদ্রি ও ক্যানসেলো

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT