চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আল্লাহ, আমার জানটা তুমি ওগোরে দাও’

নাজিম আল শমষের নাজিম আল শমষের
৯:১৮ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

অগ্নিদগ্ধ ভবনের উপরতলা থেকে হাত নাড়ছিলেন একাধিক মানুষ। কিন্তু ধোঁয়া আর উত্তাপের কারণে সেখানে পৌঁছাতে পারছিলেন না ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। বারবার ব্যর্থ হওয়ার এ দৃশ্য সইতে পারলেন না মধ্যবয়স্ক এক নারী। দুই হাত উপরে তুলে চিৎকার করে বললেন, ‘আল্লাহ আমারে উঠায় নাও। আমার জানটা তুমি ওগোরে দাও!’

দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে বনানীর ১৭ নম্বর সড়কের ১৯তলা এফআর ভবনে আগুন লাগে। ভবনের নবম তলায় আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা প্রত্যক্ষদর্শীদের কারও কারও। নীচ তলায় আগুন লাগায় বহুতল ভবনের অনেকেই আটকা পড়েন উপর তলাগুলোতে। আগুন কমে আসায় কাচ ভেঙে কাপড় নেড়ে জানাতে থাকেন উদ্ধারের আকুতি।

কিন্তু থেমে থেমে কমা-বাড়া আগুনের হলকায় কাছে পৌঁছাতে পারছিলেন না উদ্ধারকর্মীরা। এমন দৃশ্য দেখে সেই মধ্যবয়স্ক নারী বারবার বলতে থাকেন, ‘ওরাও কারো পোলা-মাইয়া। আমারও আছে। আল্লাহ তুমি ওগোরে বাঁচাও। আমার বয়স হইয়া গেসে। আমারে উঠায় নাও।’

Banglabid

আটকে থাকা ব্যক্তিদের হাত নাড়া দেখে উদ্বিগ্ন হয়ে চিৎকার করেছেন উপস্থিত হাজার হাজার প্রত্যক্ষদর্শী। উদ্ধারকর্মীরা কাছে পৌঁছাতে পারলে হাততালি দিয়ে স্বাগত জানিয়েছেন, ব্যর্থ হলে দিয়েছেন দুয়ো। কেউ উদ্ধার হলে কৃতজ্ঞ জানিয়েছেন সৃষ্টিকর্তাকে।

অগ্নিদগ্ধ ভবনের ঠিক উল্টো পাশে কামাল আতার্তুক এভিনিউতে আছে প্রাইম এশিয়া ও নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন। আগুন এফআর টাওয়ারে না লেগে এ দুই ভবনের একটিতে লাগলে হতাহতের সংখ্যা বহু হতে পারত বলে জানান নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। ছাত্রদের বের হওয়ার জন্য জরুরী সিঁড়ি কিংবা প্রয়োজনীয় ব্যবস্থা নেই বলেও খেদ প্রকাশ করেন তিনি। কামাল আতার্তুক এভিনিউয়ের প্রায় প্রতিটি ভবনে একাধিক রেস্টুরেন্ট-খাবারের দোকান থাকায় ভবিষ্যতে আবারও এরকম দুর্ঘটনা ঘটতে পারেও বলে শঙ্কা সেই শিক্ষার্থীর!

উদ্ধারকাজে ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর পাশাপাশি স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়েছেন সাধারণ জনগণ-ছাত্ররা। হাজার হাজার জনগণকে এড়িয়ে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে পৌঁছে দিতে সাহায্য করেছেন তারা। সাধারণ মানুষের এমন অংশগ্রহণে উদ্ধারকাজ অনেকটাই সহজ হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বনানীর এফআর টাওয়ারে আগুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রী আবারও বাকশাল নিয়ে আসার কথা ভাবছেন: মির্জা ফখরুল

পরবর্তী

অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোল রুম খোলা হয়েছে: ডিএমপি কমিশনার

পরবর্তী

অগ্নিকাণ্ডের ঘটনায় কন্ট্রোল রুম খোলা হয়েছে: ডিএমপি কমিশনার

স্থায়ীভাবে ম্যানইউর কোচ হলেন সলশেয়ার

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT