চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল্লামা শফীকে ‘হত্যা’, মামুনুল হকসহ আসামি ৩৬

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
২:২০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমীর আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে- এমন অভিযোগে সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ১ মাসের মধ্যে তাদেরকে তদন্ত কাজ শেষ করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট শিবলু কুমার দে’র আদালতে শাহ আহমদ শফীর ছোট শ্যালক মো. মঈন উদ্দিন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

Banglabid

মামলার বাদি মো. মঈনুদ্দিনের অভিযোগ, ‘মৃত্যুর কয়েকদিন আগে থেকে আল্লামা শাহ আহমদ শফীর খাবার, ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা নেওয়া অ্যাম্বুলেন্সও বন্ধ করে দেয়া হয়। এছাড়া তাকে সরকারের দালাল বলে প্রতিনিয়ত প্রহার করা হয়েছে। তার স্বাভাবিক মৃত্যু হয়নি।

আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছেন এবং গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে ‘শাহাদাত’ বরণ করতে বাধ্য করা হয়েছে আল্লামা শাহ আহমদ শফীকে।’

২০১০ সালে হেফাজতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে আমৃত্যু আমীর ছিলেন শাহ আহমদ শফী। গত ১৮ সেপ্টেম্বর তিনি ১০৩ বছর বয়সে মারা যান।

Reneta

তার দুই দিন আগে ১৬ সেপ্টেম্বর শফীর ছেলে আনাসকে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শিক্ষক পদ থেকে অব্যাহতিসহ ছয় দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন ছাত্ররা। তারা মাদ্রাসার সব কটি ফটকে তালা লাগিয়ে দেওয়ার পাশাপাশি আনাসসহ কয়েকজন শিক্ষকের কক্ষ ভাঙচুর করে।

ছাত্রদের দাবির মুখে ১৭ সেপ্টেম্বর রাতে মাদ্রাসাটির মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আহমদ শফী। তার ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি।

শাহ শফীর মৃত্যুর পর গত ১৫ নভেম্বর কাউন্সিল অধিবেশনে আহমদ শফীর কমিটিতে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা জুনায়েদ বাবু নগরীকে আমীর নির্বাচিত করা হয়।

এই কমিটির নির্বাচিত মহাসচিব আল্লামা নূর হুসাইন কাসেমীও গত ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হেফাজতে ইসলাম বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সুসম্পর্কে গুরুত্ব দুই প্রধানমন্ত্রীর

পরবর্তী

বাংলালিংক ও ইউআইইউ-এর সমঝোতা চুক্তি সাক্ষর

পরবর্তী

বাংলালিংক ও ইউআইইউ-এর সমঝোতা চুক্তি সাক্ষর

বিশেষ প্রদর্শনী শেষে ‘বিশ্বসুন্দরী’ দেখার আহ্বান জানালেন তারা

সর্বশেষ

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT