চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় রোকেয়া প্রাচী-প্রসূন আজাদ বিতর্ক

শর্মিলা সিনড্রেলা শর্মিলা সিনড্রেলা
৭:০০ অপরাহ্ণ ২৫, অক্টোবর ২০১৬
বিনোদন
A A

কিছুদিন ধরে নির্মাতা রোকেয়া প্রাচী এবং অভিনেত্রী প্রসূন আজাদকে নিয়ে উত্তাল মিডিয়াপাড়া। ফেসবুকে তাদের দু’জনের পাল্টাপাল্টি স্ট্যাটাসের জের ধরে চলছে নানা বিতর্ক।

এ ব্যাপারে অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘১৮ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ছয়টায় আমাদের শুটিং টিমের রওনা দেওয়ার কথা ফরিদপুরের উদ্দেশ্যে। সেই অনুযায়ী তার (প্রসূন আজাদ) বাসাতে গাড়িও পাঠিয়ে দিয়েছিলাম। অবশেষে সে এলো সাড়ে আটটায়। এবং বললো সঙ্গে তার কোনো এক ভাইকে নিয়ে যাবে।  শুটিংয়ে আরেকজন যুবককে নিয়ে যাওয়ার কথা সে আগে আমাদের জানায়ও নি।’

“হুট করে তার সেই ভাইকে একটি গ্রামে শুটিংয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় প্রসূন বলে, আপনি আমাকে পেইন দিচ্ছেন। এখনই এত পেইন দিচ্ছেন তাহলে ২ দিন শুটিং করবো কিভাবে?”

Banglabid

এরপরই শুরু হয় প্রসূনের নানান ধরনের ফেসবুক স্ট্যাটাস।

অন্যান্য শিল্পীদের অপেক্ষায় থাকা সত্ত্বেও সেদিন শুটিং প্যাক আপ করতে বাধ্য হন জানিয়ে রোকেয়া প্রাচী বলেন, ‘সে (প্রসূন) তার স্ট্যাটাসগুলোর মধ্যে দিয়ে শুধু আমাকে ছোট করেছে এমন নয়; পুরো পরিচালক সমাজকেই ছোট করেছে।’

rokeya-prachi_25517“যে জায়গাটায় আমরা কাজ করি সেই জায়গাটার সম্মান যদি আমরা নিজেরাই নষ্ট করে দেই তাহলে আমাদের আত্নসম্মানটা কোথায় থাকবে? আমি চাই এই বিষয়টা সংশ্লিষ্ট সবাই মূল্যায়ন করবে। এমন শৈল্পিক একটি ক্ষেত্রে কাজ করেও আমরা যদি পরষ্পরের প্রতি এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে পেশাদারিত্ব কিভাবে থাকে। নির্মাতা ও অভিনয়শিল্পী কিংবা ব্যক্তি রোকেয়া প্রাচীকে কেউ অপছন্দ করতেই পারে কিন্তু সেজন্য কেউ নিশ্চয়ই পুরো ইন্ডাস্ট্রির বদনাম ছড়াতে পারে না।”

Reneta

রোকেয়া প্রাচীর সঙ্গে কাজ করবেন না প্রসূন
তবে এসব তর্ক, বির্তক ও অভিযোগের পর লাক্স তারকা প্রসূন আজাদ সিদ্ধান্ত নিয়েছেন, নির্মাতা রোকেয়া প্রাচীর সঙ্গে আর কোনো কাজ করবেন না।

prosun-azad-8

এ বিষয়ে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি দর্শকদের কাছে একজন অভিনেত্রী। কিন্তু নিজের কাছে একজন মানুষ। আমাকে যে যথাযথ সম্মান দেবে না, আমি তার সেটে কাজ করতে পারবো না। রোকেয়া প্রাচী আমার কাছে সবসময় আন্টির মতো। ওনি খুব ভালো একজন অভিনেত্রী আমি তার ভক্ত ছিলাম, এখনো আছি কিন্তু তার সঙ্গে কাজ করা হবে না। অন্যকোনো অভিনেত্রী থাকলে এ ঘটনার জন্য ক্ষমা চাইতো; কিন্তু আমি তা পারবো না।’

অন্যদিকে প্রসূনের এমন আচরণে নির্মাতা রোকেয়া প্রাচী ডিরেক্টরস গিল্ড, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও অভিনয়শিল্পী সংঘ নাটকের এই তিন সংগঠনের কাছে লিখিত অভিযোগ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রসূন আজাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘কায়ান্ট’, স্থানীয় হুঁশিয়ারি সংকেত

পরবর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

পরবর্তী

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি

ঢাবি’র ‘ক’ ইউনিটে ভর্তির যোগ্য সাড়ে ১৩ শতাংশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT