ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ১৩.৫৫ শতাংশ শিক্ষার্থী ভর্তির যোগ্য বলে বিবেচিত হয়েছেন।
এবারে ঢাবি’র যেকোনো ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি যোগ্যের সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি এগিয়ে ‘ক’ ইউনিট।
বিশ্ববিদ্যালয়ের উপার্চায অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে ওয়েবসাইট থেকে ভর্তিচ্ছুরা তাদের ফল জানতে পারবেন।
এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে DU<>KA<>Roll টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়েও ফলাফল জানা যাবে।
‘ক’ ইউনিটে ৯০ হাজার ৪২৪ জন আবেদন করলেও শেষ পর্যন্ত ২১ অক্টোবর পরীক্ষা দিয়েছিলেন ৮৩ হাজার ৫৮২ জন।
উত্তীর্ণরা ৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘চয়েস ফরম’ পূরণ করতে পারবেন।আর কোটায় আবেদনকারীদের ৩ নভেম্বরের মধ্যে ফার্মেসি অনুষদের ডিন অফিস থেকে ফরম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে।
কেউ ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন করতে চাইলে ১ নভেম্বরের মধ্যে ডিন অফিসে যোগাযোগ করতে হবে।








