চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোকের স্বপ্ন পূরণের সারথি রোশান-পূজা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০২২
বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ ও বিনোদন জগতের জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা অভিনেতা শাকিব খানের মেন্টাল, বসগিরি, নোলক এবং যৌথ প্রযোজনার ব্লকবাস্টার হিট ‘শিকারী’ ছবির সহকারী পরিচালক ছিলেন আলোক হাসান। সহকারী পরিচালনাসহ নির্মাণে ছয় বছর ধরে কাজ করে ৪০টির মতো নাটক বানিয়েছেন।

পাশাপাশি জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম ‘হইচই’-এর প্রথম বাংলাদেশি শর্টফিল্ম ‘নয়ন তারা’ আলোক হাসানের বানানো। এসব অর্জিত অভিজ্ঞতা দিয়ে আলোক স্বপ্ন দেখতেন চলচ্চিত্র পরিচালনা করবেন। তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।

রোশান ও পূজা চেরীকে নিয়ে নবীন এই নির্মাতা প্রথমবার চলচ্চিত্র পরিচালনা করতে যাচ্ছেন। ছবি নাম ‘নাকফুল’।

বুধবার ছবিটির ব্যাপারে সবকিছু চূড়ান্ত হয়েছে এবং লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বলে চ্যানেল আই অনলাইনকে আলোক হাসান। এসময় বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান চুক্তি স্বাক্ষরে উপস্থিত ছিলেন।

আরও ছিলেন রোশান, পূজা চেরী, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ আর অ্যান্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য প্রমুখ।

আলোক হাসান বলেন, ছয়মাস আগে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়াতে প্রস্তাবনা দেই। যেহেতু আমি প্রথম ছবি বানাবো সেজন্য তারা ভরসা করতে পারছিলেন না। কিছুদিন আগে চঞ্চল দাদা (চঞ্চল চৌধুরী)কে নিয়ে ‘কুহক’ নামে একটি নাটক বানাই। সেটি দেখার পর আমাকে পুনরায় যাচাই বাছাই করে ‘নাকফুল’ পরিচালনার দায়িত্ব দিতে ভরসা পায়।

‘নাকফুল’ এর গল্প লিখছেন ফেরারী ফরহাদ। পরিচালক আলোক বলেন, এটি হবে রোমান্টিক ট্র্যাজেডি গল্পের ছবি। গল্পের সঙ্গে রোশান ও পূজাকে উপযুক্ত মনে হয়েছে। মার্চের শেষে এর শুটিং শুরু করতে চাই। এটি সিনেমা হলের জন্য নির্মিত হবে।

রোশান-পূজা ছাড়াও ‘নাকফুল’-এ আরও অভিনয় করবেন লুৎফর রহমান জর্জ, আলীরাজ, এল আর সীমান্ত প্রমুখ।

ট্যাগ: আলীরাজআলোক হাসানএল আর সীমান্তপূজা চেরীরোশানলিড বিনোদনলুৎফর রহমান জর্জশর্টফিল্মসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকা হারিয়েছে তার মূল্যবান জীববৈচিত্র্য

পরবর্তী

করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় মৃত্যু ও শনাক্ত উভয়ই কমেছে

চ্যানেল আই অনলাইন এর অনুষ্ঠানে সিয়াম-পরী ও জাফর ইকবালের গান. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম-পরীর ছবিতে জাফর ইকবালের গান

সর্বশেষ

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT