চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলপনা গ্রাম’ যেন শিল্পীর পটে আঁকা ছবি!

সুব্রত গাইনসুব্রত গাইন
৩:১৭ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, চাঁপাইনবাবগঞ্জ, জনপদ
A A

‘আলপনা গ্রাম’ কথাটি শুনলেই চোখের সামনে ভেসে উঠে নানা রঙের ছবি। ছনের চাল, মাটির দেয়াল, খরের পালা, একপাল গরু এমন চিত্রই বুঝি সেই গ্রামের। মনে হবে গ্রামটি বুঝি কোনো শিল্পীর পটে আঁকা ছবি।

কিংবা ঘরগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন আর থরেথরে সাজানো। যেখানে ছোট ছেলে-মেয়ে দল বেধে খেলা করছে। নববধূ কলসি নিয়ে জল আনছে। রাখাল গরুর পাল নিয়ে মাঠে যাচ্ছে। কিন্তু আলপনা গ্রামে গেলে হয়তো এমন চিত্র দেখা যাবে না।

কিন্তু মাটির ঘরগুলো দেখলে যে কেউ শিল্পীর পটে আঁকা ছবির সাথে তুলনা করতে ভুলবেন না। কিংবা গ্রামের সৌন্দর্যের পটভূমি দেয়ালের আলপনার সাথে গুলিয়ে ফেলবেন। লোকমুখে প্রচলিত এমনই এক গ্রাম ‘আলপনা গ্রাম’।

যে আলপনা গ্রাম আজ লোকমুখে প্রচলিত। আসলে খাতা কলমে সেই গ্রামের নাম টিকোইল। এই গ্রামটি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায়। প্রথমে ওই গ্রামের একটি মাটির বাড়িতে আলপনা করা ছিলো। সেই বাড়ির নাম ছিলো আলপনা বাড়ি।

কিন্তু মেঠোপথ আর মাটির বাড়ির দৃষ্টিন্দন আলপনা গ্রামের নাম পরিবর্তন করতে বাধ্য করেছে। এলাকার লোকজনও এই নামেই পরিচিত। দেয়ালে বাহারী রঙের ফুল, পাখি, লতাপাতা আর হরেক রকমের চিত্র নজর কেড়ে নিবে সবার। দেশ ও দেশের বাইরের বিভিন্ন জায়গা থেকেও ঘুরতে আসেন এই আলপনা গ্রামে।

Reneta

তবে বাড়ির উঠানে আলপনা আঁকা থেকে আলপনা গ্রাম হয়ে উঠার গল্প একটু আলাদা। এর পিছনে রয়েছেন ওই গ্রামের বাসিন্দা দেখন বর্মণ। তিনি বাসুদেব বর্মণের স্ত্রী। তিন মেয়ে নিয়ে ছিলো তাঁর সংসার। তবে তিন মেয়েরই বিয়ে হয়ে গেছে। ছোট বয়স থেকেই আলপনা করার শখ ছিলো দেখনের। হিন্দুদের বিভিন্ন পূজা-পার্বণ ও বিয়ের অনুষ্ঠানে এখনো আলপনা করা হয়।

সেই সূত্রে নিজের মতো করে বিভিন্ন মাটি আর চালের গুড়া দিয়ে রং বানিয়ে উঠান আর মাটির ঘরের দেয়ালে আলপনা করতেন তিনি। অল্প বয়সে বিয়ে হলেও শখ ছাড়তে পারেনি। তাই সময় পেলেই আলপনা করতেন। তাঁর দেখাদেখি গ্রামের অনেক নারীও তাদের মাটির দেয়ালে আলপনা করছে।

কিন্তু এখন দেখনের বয়স প্রায় ৫৪ বছর ছুঁইছুঁই। চোখের যতিও কমে এসেছে। আগে যে আলপনা করতে পারতো নিমিষে তা এখন সময়সাপেক্ষ হয়ে দাঁড়িয়েছে। তবুও সময় পেলে আলপনা করতে বসে যান বাড়ির উঠানে কিংবা দেয়ালে।

তবে প্রথমদিকে আলপনা করা এতোটা সহজ ছিলো না। কেননা ওই সময়ে বিভিন্ন কোম্পনীর রঙ স্থানীয় বাজারে পাওয়া যেতো না। আর পাওয়া গেলেও শখের আলপনা করার জন্য সাধ্য ছিলো না। কিন্তু শখের তাগিদে এঁটেল মাটির সঙ্গে প্রাকৃতিক নানা জিনিস মিশিয়ে তৈরি করে নিতেন প্রয়োজনীয় রঙ।

খড়িমাটি ভিজিয়ে ‘আখির’ বের করে তা থেকে লাল রং আর আতপ চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয় সাদা রঙ। এ ছাড়া মাটি পানিতে ভিজিয়ে রাখলে পানির ওপরে সাদা স্তর পড়ে। এই স্তর দিয়েই তৈরি করা হতো সাদা রঙ। এছাড়াও শুকনো বরই, চূর্ণের আঠা, আমের আঁটির শাঁসচূর্ণ, গিরিমাটি, মানকচু ও কলাগাছের আঠার সঙ্গে রঙের মিশ্রণ কয়েকদিন ভিজিয়ে রেখে আলপনা আঁকার রং তৈরি করতেন তিনি।

গল্পের মতো মনে হলেও উঠান কিংবা দেয়ালের আলপনা ঠিক রাখা খুব কষ্টের। মাটির দেয়ালে অল্প বৃষ্টি বা জলের ছোঁয়া পড়লেই রঙ ফ্যাকাসে হয়ে যায়। নতুন করে আবার আলপনা করতে হয়। বৃষ্টি আসলেই পুরো উঠান আর দেয়াল মুড়ে দিতে হয় পলিথিন দিয়ে।

এখন গ্রামটির হিন্দু মুসলিম সব পরিবারেই এই আলপনার শোভা দেখা যায়। আলপনা যেনো গ্রামের একটা উৎসবে পরিণত হয়েছে। গ্রামের ছোট থেকে বুড়ো সবাই মেতে উঠে রঙের উৎসবে।

শখের বসে করা আলপনা এখন দেশজুড়ে সমাদৃত। শখের বসে করা আলপনা একদিন সবার মন ছুঁয়ে যাবে এটা কল্পনাও করেননি দেখন বর্মণ। দেশের বিভিন্ন জায়গা থেকে লোক আসায় খাওয়া দাওয়ার সময় ঠিক থাকে না। কিন্তু সামন্য হাতের কাজ দেখার জন্য সবাইকে ফিরিয়ে দিবে ভেবে কখনো কাউকে না করতে পারেন না।

অনেকে টিকিট করার কথা জানালেও তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘সম্মানের চেয়ে টাকা বড় নয়। লোকজন আমাকে এই কাজের জন্য সম্মান করে কিন্তু আমি এই সম্মান টুকু পুঁজি করে ব্যবসা করতে পারবো না। অনেকে ভালবেসে আলপনা করার জন্য টাকা দেয় তা দিয়ে রঙ কিনে আনি। তবু নিজের প্রয়োজনীয় কাজে ব্যবহার করি না। আর আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন টিকিট করবো না। মেয়েদেরও বলে দিয়েছি যাতে ওরাও এই টিকিট না করে।’

বরেন্দ্র অঞ্চল এমনিই আম উৎপাদনের জন্য বিখ্যাত, তার সাথে আছে পুরানো সব স্থাপনা এখন নতুন করে যুক্ত হয়েছে আলপনা গ্রাম। দিন দিন এই গ্রাম দেখতেও ভীর জমাচ্ছে দেশ বিদেশের ভ্রমন প্রিয় লোকজন। খাতা কলমে না থাকলেও এই গ্রাম জায়গা করে নিয়েছে সবার অন্তরে। ইট পাথরের এই কংক্রিটের শহরে এমন নিবিড় স্নিগ্ধ গ্রাম আর কোথায়?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আলপনা গ্রামচাপাইনবাবগঞ্জনাচোলের আলপনা গ্রামবরেন্দ্র অঞ্চল
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশরের বিশ্বকাপ দল? তবে যুক্তরাষ্ট্র রওনার আগে কেন বাদ পড়বেন একজন

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT