চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর ছক্কা মারবেন না গেইল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের বিপক্ষেই ছুঁয়েছেন শহিদ আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ড। ছুঁয়েছেন, ভাঙাতো আর হয়নি। ক্রিস গেইল বলছেন রেকর্ডটা ওইখানেই রেখে দিতে চান। অর্থাৎ, আর ছক্কা না মেরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের গৌরব সমানভাবেই আফ্রিদির সঙ্গে ভাগ করতে চান।

কেবল ওয়ানডেই খেলেছেন, বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি না খেলে এখন ভারত সফরে আছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব। সেখানে ভারতীয় সাংবাদিক সাজ সাদিক গেইলের বরাতে জানিয়েছেন ছক্কা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। গেইলের অফিসিয়াল টুইটার সামলানোর ভার এই সাদিকের উপরেই।

‘আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ডটা ছুঁতে পারা দারুণ। কেমন হয় যদি আমি আর ছক্কা না মারি। আমার মনে হয় আমরা দুজনেই বড় বড় ছক্কা হাঁকানোর খেলোয়াড়, বিনোদনদাতা। আফ্রিদির সঙ্গে রেকর্ড ভাগাভাগি করতে পারাটা সম্মানের বিষয় হবে। তাই বুম বুম (আফ্রিদিকে এই নামেই ডাকে ভক্তরা) তুমি নিশ্চিন্তে থাকো। আমি আর ছক্কা মারছি না। তোমার রেকর্ড নিরাপদেই থাকছে,’, সাদিককে এমনটাই বলেছেন গেইল।

Banglabid

ছক্কা না মারলেও ২০১৯ বিশ্বকাপে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন গেইল। শুক্রবার সংবাদ মাধ্যমকে বলেছেন সেখানেও তুলতে চান ঝড়।

গেইল এবং ছক্কার ঝড় যখন সমার্থক শব্দ, সেখানে ছক্কা না মেরে কীভাবে ঝড় তুলবেন বিপিএলে এক ম্যাচে ১৮ ছক্কা মারা এ ‘দানব’?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস গেইললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমস ও এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের দল ঘোষণা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দিদির জন্য গাড়ি দেন’, তুলির কথায় সাড়া দিলেন ইউএনও

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণ চীন সাগরে চার দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে: ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদের পরিচয়ে ভুল ছবি, ডিজেএ’র দুঃখপ্রকাশ

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT